Dhaka ১১:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বগুড়ায় পাম্পকর্মীকে হত্যা আসামী রতনের হাতুড়ির আঘাতেই মৃত্যু

মোস্তফা আল মাসুদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবাল (২৬) হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সহকর্মী রতন স্বীকার করেছে, মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে ইকবালকে হত্যা করেছে সে। এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইকবালকে ক্যাশ টেবিলে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ঘটনার সময় ইকবাল ও রতন রাতের শিফটে দায়িত্বে ছিলেন। হত্যার পর রতন পলাতক হয়। রবিবার সকালে অন্যান্য কর্মচারীরা ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।

গ্রেপ্তারের পর রতন দাবি করে, পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দেয়ার জেরেই সে ক্ষিপ্ত হয়ে ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “ইকবালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত রতনকে আটক করা হয়েছে এবং তার দেওয়া স্বীকারোক্তি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।”

এ ঘটনায় সিআইডি, পিবিআই ও ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

বগুড়ায় পাম্পকর্মীকে হত্যা আসামী রতনের হাতুড়ির আঘাতেই মৃত্যু

সময়: ১১:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

মোস্তফা আল মাসুদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবাল (২৬) হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সহকর্মী রতন স্বীকার করেছে, মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে ইকবালকে হত্যা করেছে সে। এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে ইকবালকে ক্যাশ টেবিলে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, ঘটনার সময় ইকবাল ও রতন রাতের শিফটে দায়িত্বে ছিলেন। হত্যার পর রতন পলাতক হয়। রবিবার সকালে অন্যান্য কর্মচারীরা ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।

গ্রেপ্তারের পর রতন দাবি করে, পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দেয়ার জেরেই সে ক্ষিপ্ত হয়ে ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “ইকবালের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত রতনকে আটক করা হয়েছে এবং তার দেওয়া স্বীকারোক্তি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।”

এ ঘটনায় সিআইডি, পিবিআই ও ডিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুনঃ  নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা