Dhaka ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বুড়িচং উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন তাহিরপুরে ৮ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩ পটপরিবর্তনেও অক্ষত আওয়ামী সিন্ডিকেট: ডেমরায় দাপিয়ে বেড়াচ্ছে নিখিল-রেজার ঘনিষ্ঠ খন্দকার পরিবার ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে কার্য নির্বাহী সদস্য মরহুম আব্দুল হামিদ খান সহ সকল মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“বনরূপার সমতাঘাটে মোখতার আহমদের সমর্থনে গণসংযোগ ও পথসভা”

  • Reporter Name
  • সময়: ০৬:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৭৪ Time View

মো: সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটির বনরূপার সমতাঘাট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ২৯৯ রাঙামাটি আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টায় সমতাঘাট বাজার এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়ে বনরূপা কাঁচা বাজারে গিয়ে শেষ হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী গণসংযোগে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন দলটির ২৯৯ নং আসনের প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. মানছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি মো. আবদুস সালাম, রাঙ্গামাটি পৌর আমীর মাঈনুদ্দীন, সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার, জেলা শূরা সদস্য এডভোকেট রাহমাতুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় এডভোকেট মোখতার আহম্মদ বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাহাড়ি অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বরাবরই মানুষের পাশে রয়েছে এবং থাকবে।”

নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে দলের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করা হয়েছে।

কর্মসূচিকে কেন্দ্র করে সমতাঘাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নাগরিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, সচেতনতামূলক সভা
Tag :
জনপ্রিয় নিউজ

ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি

“বনরূপার সমতাঘাটে মোখতার আহমদের সমর্থনে গণসংযোগ ও পথসভা”

সময়: ০৬:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

মো: সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটির বনরূপার সমতাঘাট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামের ২৯৯ রাঙামাটি আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টায় সমতাঘাট বাজার এলাকা থেকে এ কর্মসূচি শুরু হয়ে বনরূপা কাঁচা বাজারে গিয়ে শেষ হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী গণসংযোগে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন দলটির ২৯৯ নং আসনের প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. মানছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি মো. আবদুস সালাম, রাঙ্গামাটি পৌর আমীর মাঈনুদ্দীন, সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার, জেলা শূরা সদস্য এডভোকেট রাহমাতুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভায় এডভোকেট মোখতার আহম্মদ বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাহাড়ি অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বরাবরই মানুষের পাশে রয়েছে এবং থাকবে।”

নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে দলের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করা হয়েছে।

কর্মসূচিকে কেন্দ্র করে সমতাঘাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নাগরিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা