Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঘাইছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি

  • Reporter Name
  • সময়: ০৩:৫৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৩৬৭ Time View

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভূমি অফিসের আয়োজনে,ভূমি মন্ত্রণালয়,ভূমি সংস্কার বোর্ড ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি হয়েছে।

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বাঘাইছড়িতে আজ মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০ ঘটিকায় সহকারী কমিশন (ভূমি) এর কার্যলয়ে থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আজ সমাপনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মেহেদি হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব বিশ্বজিৎ চাকমা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জনাব সরদার মোঃ জাহাঙ্গীর হোসেন,উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসমি আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাংলাদেশে অনলাইন ভূমি সেবা এখনো নতুন বিষয়। অনেক মানুষই এ সম্পর্কে অবগত নন। তাই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে অবহিত করা হবে।” বক্তারা বলেন, “মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু দালাল শ্রেণি নানা ফায়দা লুটছে। ভূমি সেবা ডিজিটাল হলে সেই অনিয়ম বন্ধ হবে।”

সমাপনী অনুষ্ঠানে বক্তারা আরও জানান, “সরকার ভূমি জরিপ থেকে শুরু করে শতভাগ ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করছে। ভূমি মেলার মতো জনসচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত পরিষ্কার ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরও পড়ুনঃ  মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাঘাইছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি

সময়: ০৩:৫৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভূমি অফিসের আয়োজনে,ভূমি মন্ত্রণালয়,ভূমি সংস্কার বোর্ড ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি হয়েছে।

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বাঘাইছড়িতে আজ মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০ ঘটিকায় সহকারী কমিশন (ভূমি) এর কার্যলয়ে থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আজ সমাপনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মেহেদি হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব বিশ্বজিৎ চাকমা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জনাব সরদার মোঃ জাহাঙ্গীর হোসেন,উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসমি আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাংলাদেশে অনলাইন ভূমি সেবা এখনো নতুন বিষয়। অনেক মানুষই এ সম্পর্কে অবগত নন। তাই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে অবহিত করা হবে।” বক্তারা বলেন, “মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু দালাল শ্রেণি নানা ফায়দা লুটছে। ভূমি সেবা ডিজিটাল হলে সেই অনিয়ম বন্ধ হবে।”

সমাপনী অনুষ্ঠানে বক্তারা আরও জানান, “সরকার ভূমি জরিপ থেকে শুরু করে শতভাগ ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করছে। ভূমি মেলার মতো জনসচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত পরিষ্কার ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টার ভোগান্তির পর স্বস্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক