Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হরিণাকুণ্ডুতে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে—ইউএনও এটিএম কামরুল ইসলাম নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়—হরিণাকুন্ডুতে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি-ডাকাতি প্রতিরোধে সচেতনতামূলক সভা রবিবার, ২৩ আগস্ট ২০২৬ যুক্তরাষ্ট্র জেএসডির মতবিনিময় সভা ধামইরহাটে নারী হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলকাতায় অগ্নিদুর্ঘটনায় নিহত দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল এডুকেয়ার স্কুল ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে গজ রেখে সেলাই, দেড় মাস পর রোগীর মৃত্যু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিআরটিসির ‘পিংক বাসে’ প্রথম দিনের অভিজ্ঞতা কেমন

  • Reporter Name
  • সময়: ০৭:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বিভিন্ন রুটে চলাচল করতে দেখা গেছে গোলাপি রঙের এসব ‘পিংক বাস’।

বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। এর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস। নতুনবাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা-জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল এবং আব্দুল্লাহপুর-মতিঝিলসহ বিভিন্ন রুটে এসব বাস চলাচল করছে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও পিংক বাসের সেবা রয়েছে।

দুই শিফটে বাসগুলো চলাচল করছে। সকাল ৮টা ৪০ মিনিটে নির্ধারিত স্টপেজ থেকে বাস ছাড়ে। বিকেল ৫টা ২০ মিনিটে মতিঝিল বাস ডিপো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে আবার যাত্রা শুরু করে।

নারীদের নিরাপদ যাতায়াতের কথা মাথায় রেখে চালু করা এই সেবার একজন চালক রাবেয়া সুলতানা। প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, বাস চালানোর অভিজ্ঞতা ভালোই ছিল।

বাসে নারী কন্ডাক্টরও দায়িত্ব পালন করছেন। তবে প্রথম দিনে কিছুটা সময় বেশি লেগেছে বলে জানান চালক রাবেয়া। তার মতে, চালকদের অভিজ্ঞতার ঘাটতি থাকায় যাত্রায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সেবা আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে পিংক বাসে চলাচল করা নারী যাত্রীরাও তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অনেকেই নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে প্রথম দিন হওয়ায় কেউ কেউ কিছু অসুবিধার কথাও তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ  শরিয়াহভিত্তিক নৈতিক ব্যবসার প্রত্যয়ে BICCI-এর প্রথম সদস্য সম্মেলন
Tag :
জনপ্রিয় নিউজ

দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিআরটিসির ‘পিংক বাসে’ প্রথম দিনের অভিজ্ঞতা কেমন

সময়: ০৭:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বিভিন্ন রুটে চলাচল করতে দেখা গেছে গোলাপি রঙের এসব ‘পিংক বাস’।

বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। এর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস। নতুনবাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা-জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল এবং আব্দুল্লাহপুর-মতিঝিলসহ বিভিন্ন রুটে এসব বাস চলাচল করছে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও পিংক বাসের সেবা রয়েছে।

দুই শিফটে বাসগুলো চলাচল করছে। সকাল ৮টা ৪০ মিনিটে নির্ধারিত স্টপেজ থেকে বাস ছাড়ে। বিকেল ৫টা ২০ মিনিটে মতিঝিল বাস ডিপো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে আবার যাত্রা শুরু করে।

নারীদের নিরাপদ যাতায়াতের কথা মাথায় রেখে চালু করা এই সেবার একজন চালক রাবেয়া সুলতানা। প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, বাস চালানোর অভিজ্ঞতা ভালোই ছিল।

বাসে নারী কন্ডাক্টরও দায়িত্ব পালন করছেন। তবে প্রথম দিনে কিছুটা সময় বেশি লেগেছে বলে জানান চালক রাবেয়া। তার মতে, চালকদের অভিজ্ঞতার ঘাটতি থাকায় যাত্রায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সেবা আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে পিংক বাসে চলাচল করা নারী যাত্রীরাও তাদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অনেকেই নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে প্রথম দিন হওয়ায় কেউ কেউ কিছু অসুবিধার কথাও তুলে ধরেছেন।

আরও পড়ুনঃ  সার্ককে পুনরুজ্জীবিত করতে আরও সক্রিয় হতে চায় বাংলাদেশ