Dhaka ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলার দুর্গম চর ঝাউকান্দার উন্নয়নে একগুচ্ছ দাবি, নদীভাঙন রোধে জিও ব্যাগের আশ্বাস এমপি বাবুলের শিবপুরে ১৪৮ বোতল কাশির সিরাপসহ আটক ১, ডাকাতি মামলার আসামিও গ্রেপ্তার দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে লাল দলের জয় ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় নবীনগরে মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৪৮২ শিক্ষার্থী বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা সুনামগঞ্জে রাকেশ রঞ্জন চৌধুরীর স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে সংযোগ যুব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগ

মো: জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক মূল্যবোধের চর্চা এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে স্থানীয় পর্যায়ে বেসরকারি সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন— এমন মত প্রকাশ করেছেন বক্তারা। তারা বলেন, ধর্ম, বিজ্ঞান ও উন্নয়নের সমন্বয়ে একটি যুক্তিবাদী ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে হবে।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী সিকদার সড়কে “সংযোগ যুব গণপাঠাগার, আর্কাইভ ও বিজ্ঞান ক্লাব”-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ মতামত ব্যক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংযোগ যুব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় যুব ফোরামের সেক্রেটারি তাসলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা মি. রবিন বসাক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ সারওয়ার, বিএসকেপি জেলা সভাপতি ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি জোনায়েদ হোসেন জুয়েল, নিউজ টাইমস টিভির প্রতিনিধি ফরহাদ হোসেন রাজ, জিবিসি টিভির জেলা প্রতিনিধি আল আমীন, নন্দিত টিভির প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন, নারী সংগঠক লিপি রানী দাস, আশরাফুন্নেছা, সোহানা আক্তার, দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং দৈনিক আজকের বাংলা ও এ ওয়ান স্যাটেলাইট টিভির জেলা প্রতিনিধি সোহানূর রহমান বাপ্পি প্রমুখ।

বক্তারা বলেন, “বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার ও পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে তরুণ সমাজকে পরিবেশ সচেতন ও উদ্ভাবনী চিন্তার নাগরিক হিসেবে তৈরি করতে হবে। স্থানীয় পাঠাগার ও বিজ্ঞান ক্লাবগুলো এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
সভা শেষে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক পাঠ প্রতিযোগিতার জন্য পাঠানো একসেট বই প্রাপ্তির জন্য গ্রন্থকেন্দ্রের পরিচালককে ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, তরুণ পাঠক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডে ২৮ লাখ ৫০ হাজার মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: বিশ্বব্যাংক
Tag :
জনপ্রিয় নিউজ

ভূরুঙ্গামারীতে জমির বিরোধে গোডাউন ভেঙে ২০ লাখ টাকা লুটপাটের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে সংযোগ যুব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগ

সময়: ০১:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

মো: জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক মূল্যবোধের চর্চা এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে স্থানীয় পর্যায়ে বেসরকারি সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন— এমন মত প্রকাশ করেছেন বক্তারা। তারা বলেন, ধর্ম, বিজ্ঞান ও উন্নয়নের সমন্বয়ে একটি যুক্তিবাদী ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে হবে।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী সিকদার সড়কে “সংযোগ যুব গণপাঠাগার, আর্কাইভ ও বিজ্ঞান ক্লাব”-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ মতামত ব্যক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংযোগ যুব গণপাঠাগার ও বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় যুব ফোরামের সেক্রেটারি তাসলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা মি. রবিন বসাক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ সারওয়ার, বিএসকেপি জেলা সভাপতি ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি জোনায়েদ হোসেন জুয়েল, নিউজ টাইমস টিভির প্রতিনিধি ফরহাদ হোসেন রাজ, জিবিসি টিভির জেলা প্রতিনিধি আল আমীন, নন্দিত টিভির প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন, নারী সংগঠক লিপি রানী দাস, আশরাফুন্নেছা, সোহানা আক্তার, দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং দৈনিক আজকের বাংলা ও এ ওয়ান স্যাটেলাইট টিভির জেলা প্রতিনিধি সোহানূর রহমান বাপ্পি প্রমুখ।

বক্তারা বলেন, “বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার ও পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যমে তরুণ সমাজকে পরিবেশ সচেতন ও উদ্ভাবনী চিন্তার নাগরিক হিসেবে তৈরি করতে হবে। স্থানীয় পাঠাগার ও বিজ্ঞান ক্লাবগুলো এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
সভা শেষে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক পাঠ প্রতিযোগিতার জন্য পাঠানো একসেট বই প্রাপ্তির জন্য গ্রন্থকেন্দ্রের পরিচালককে ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, তরুণ পাঠক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রংপুরে চার খুনে খেজুর, শসা ও সিগারেটে দুই আসামির ডিএনএ মিল