Dhaka ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে র্দূদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্টদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং ঐসব দোসরদের কমিটি থেকে বাদ দিয়ে ত্যাগীদের অন্তর্ভুক্ত করার দাবীতে বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় ফতেপুর ইউনিয়নের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা বিশ্বম্ভরপুর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপির সাবেক প্রচার সম্পাদক জুনাব আলী, সাবেক কোষাধ্যক্ষ জামির জালাল এবং বিএনপি নেতা আব্দুর রহমান। এছাড়া ফতেপুর ইউনিয়নের পদবঞ্চিত অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে আমরা রাজপথে থেকে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। অথচ আজ আমরা যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে নতুন কমিটিতে স্থান না দিয়ে, যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়েছে তারাই বিএনপির সুদিনে পদ-পদবীধারী হয়েছেন।বক্তারা অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের কমিটিতে স্থান দেওয়ার দাবি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট।

আরও পড়ুনঃ  ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন
Tag :

চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ

বিশ্বম্ভরপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

সময়: ০৯:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

তৌফিকুর রহমান তাহের,সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে র্দূদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিগত আওয়ামী লীগের ফ্যাসিস্টদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং ঐসব দোসরদের কমিটি থেকে বাদ দিয়ে ত্যাগীদের অন্তর্ভুক্ত করার দাবীতে বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় ফতেপুর ইউনিয়নের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা বিশ্বম্ভরপুর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বিএনপির সাবেক প্রচার সম্পাদক জুনাব আলী, সাবেক কোষাধ্যক্ষ জামির জালাল এবং বিএনপি নেতা আব্দুর রহমান। এছাড়া ফতেপুর ইউনিয়নের পদবঞ্চিত অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগের শাসনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে আমরা রাজপথে থেকে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। অথচ আজ আমরা যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে নতুন কমিটিতে স্থান না দিয়ে, যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়েছে তারাই বিএনপির সুদিনে পদ-পদবীধারী হয়েছেন।বক্তারা অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের কমিটিতে স্থান দেওয়ার দাবি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ