Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ মুক্তাদির হোসেন,বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দীন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ছয়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

১৯৫৫ সালে ড. নূর উদ্দীন খান ও মিকমাল আক্তার খানমের ঘরে জন্ম নেওয়া সবার ছোট ছেলে নাজিম উদ্দীন ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। পরে তিনি বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসেবে অবসরে যান।

ব্যক্তি জীবনে নাজিম উদ্দীন ৪ কন্যা সন্তানের পিতা। যার মধ্যে বড় মেয়ে ড. শাহরিন জাহান বিসিএস লাইভস্টক ক্যাডার হিসেবে কর্মরত রয়েছেন। দ্বিতীয় মেয়ে তানজিন জাহান তিথি বিসিএস শিক্ষা ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। তৃতীয় মেয়ে ড. সেমিম জাহান অর্থী এবং সবার ছোট মেয়ে ফাবলিহা খান রাইদাহ্ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত।

নাজিম উদ্দীন খানের বড় ভাই অ্যাডভোকেট শোয়েব উদ্দীন খানও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, ২ জন নাতি ও ৩ জন নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন খানের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তার মৃত্যুতে জাতি একজন গর্বিত বীর সন্তানকে হারালো। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক, দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন।

মঙ্গলবার বাদ জোহর ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজের আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো

Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সময়: ০৬:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মোঃ মুক্তাদির হোসেন,বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দীন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ছয়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

১৯৫৫ সালে ড. নূর উদ্দীন খান ও মিকমাল আক্তার খানমের ঘরে জন্ম নেওয়া সবার ছোট ছেলে নাজিম উদ্দীন ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। পরে তিনি বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা হিসেবে অবসরে যান।

ব্যক্তি জীবনে নাজিম উদ্দীন ৪ কন্যা সন্তানের পিতা। যার মধ্যে বড় মেয়ে ড. শাহরিন জাহান বিসিএস লাইভস্টক ক্যাডার হিসেবে কর্মরত রয়েছেন। দ্বিতীয় মেয়ে তানজিন জাহান তিথি বিসিএস শিক্ষা ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। তৃতীয় মেয়ে ড. সেমিম জাহান অর্থী এবং সবার ছোট মেয়ে ফাবলিহা খান রাইদাহ্ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত।

নাজিম উদ্দীন খানের বড় ভাই অ্যাডভোকেট শোয়েব উদ্দীন খানও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, ২ জন নাতি ও ৩ জন নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন খানের মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তার মৃত্যুতে জাতি একজন গর্বিত বীর সন্তানকে হারালো। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক, দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন।

মঙ্গলবার বাদ জোহর ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজের আগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  কেএমপি’র কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত