Dhaka ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বেপরোয়া গতিতে প্রাণহানির ঘটনায় মামলা: র‍্যাব-৮ এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার, কাউখালী থানায় হস্তান্তর

  • Reporter Name
  • সময়: ১০:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৭ Time View

মোঃ আসাদুজ্জামান মামুন, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮, সিপিএসসি-১ (বরিশাল)। পরে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ২৫ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তার দক্ষিণ পাশে তালুকদারহাটগামী সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পিরোজপুর জেলা প্রতিনিধি মহাদেব বিশ্বাস (৪০) নিহত হন। তিনি মাগুরা সদর উপজেলার ধলেশ্বরগাতি গ্রামের ভোলানাথ বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলের চালককে শনাক্ত করে মামলায় এজাহারভুক্ত করা হয়।

র‍্যাব-৮ জানায়, পলাতক আসামি মোঃ সিয়াম খন্দকার মারুফ (১৯), পিতা: মো. সিরাজুল হক, গ্রাম: গালুয়া দুর্গাপুর, থানা: রাজাপুর, জেলা: ঝালকাঠি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, কোম্পানি কমান্ডার, সিপিএসসি-১, র‍্যাব-৮ (বরিশাল)-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে, ৯ জুলাই, বৃহস্পতিবার, ঝালকাঠি রাজাপুর কলেজ মোড় একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।

মামলার তদন্তে জানা যায়, ঘটনার দিন সিয়াম মারুফ তার মোটরসাইকেল নিয়ে বিপরীত দিক থেকে বেপরোয়া ও দ্রুতগতিতে রং সাইড দিয়ে এসে মহাদেব বিশ্বাসের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেন। এতে মহাদেব বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিকে র‍্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

বেপরোয়া গতিতে প্রাণহানির ঘটনায় মামলা: র‍্যাব-৮ এর অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার, কাউখালী থানায় হস্তান্তর

সময়: ১০:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

মোঃ আসাদুজ্জামান মামুন, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮, সিপিএসসি-১ (বরিশাল)। পরে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ২৫ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তার দক্ষিণ পাশে তালুকদারহাটগামী সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পিরোজপুর জেলা প্রতিনিধি মহাদেব বিশ্বাস (৪০) নিহত হন। তিনি মাগুরা সদর উপজেলার ধলেশ্বরগাতি গ্রামের ভোলানাথ বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলের চালককে শনাক্ত করে মামলায় এজাহারভুক্ত করা হয়।

র‍্যাব-৮ জানায়, পলাতক আসামি মোঃ সিয়াম খন্দকার মারুফ (১৯), পিতা: মো. সিরাজুল হক, গ্রাম: গালুয়া দুর্গাপুর, থানা: রাজাপুর, জেলা: ঝালকাঠি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, কোম্পানি কমান্ডার, সিপিএসসি-১, র‍্যাব-৮ (বরিশাল)-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে, ৯ জুলাই, বৃহস্পতিবার, ঝালকাঠি রাজাপুর কলেজ মোড় একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।

মামলার তদন্তে জানা যায়, ঘটনার দিন সিয়াম মারুফ তার মোটরসাইকেল নিয়ে বিপরীত দিক থেকে বেপরোয়া ও দ্রুতগতিতে রং সাইড দিয়ে এসে মহাদেব বিশ্বাসের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেন। এতে মহাদেব বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিকে র‍্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মোট একুশ লক্ষ ছয় হাজার পাঁচশত পঁচাত্তর টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার