Dhaka ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা বিশিপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলার পাথরঘাটা বিশিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের প্রমাণ পাওয়া গেলে হিমু আহমেদ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার সাভার এলাকার বাসিন্দা এবং আব্দুস সামাদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমোদন ছাড়া মাটি কাটার অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ মাটি কাটা কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে মাটি কাটার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

স্থানীয় সচেতন মহল অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারির দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ  শিবপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা, সিলগালা
Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সময়: ০৭:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬