Dhaka ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভিডিও ভাইরালের মধ্যে আলোচনায় জামায়াত এমপির পুরোনো বক্তব্য

  • Reporter Name
  • সময়: ০৯:১৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫৮ Time View

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সম্প্রতি এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় রয়েছেন। এরই মধ্যে নারীদের পোশাক, পর্দা ও চলাফেরা নিয়ে তার দেওয়া একটি পুরোনো বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে গাজী নজরুল ইসলাম বলেন, মেয়েদের শালীনভাবে চলাফেরা করা উচিত এবং মাথায় পর্দা রাখা প্রয়োজন। তিনি বলেন, নারীরা সব ধরনের কাজ করতে পারবেন, তবে দূরপথে যাতায়াতের ক্ষেত্রে রক্তের সম্পর্কের কাউকে সঙ্গে রাখাই উত্তম।

তার বক্তব্যে তিনি বলেন,

“মেয়েরা শালীনভাবে চলবে। মাথার কাপড়টা পর্দা হিসেবে মাথার ওপর রাখবে। আমরা চাই মেয়েরা এমনভাবে চলুক, যাতে তাদের শরীর বাইরে প্রকাশ না পায়।”

তিনি আরও বলেন,

“মেয়েরা সব কাজ করতে পারবে। তবে দূরে কোথাও গেলে রক্তের সম্পর্কের কাউকে অবশ্যই সঙ্গে রাখা উচিত। একা চলাটা ঠিক নয়। রক্তের সম্পর্কের পুরুষ হলে ভালো, তবে মেয়ে হলেও সমস্যা নেই।”

উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনও মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনও ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য বা ঘটনার সত্যতা নিয়ে কর্তৃপক্ষের কোনো চূড়ান্ত মন্তব্য এখনো প্রকাশিত হয়নি।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট কাটাতে লুটপাট বন্ধের তাগিদ, দেশীয় সক্ষমতা বাড়ানোর আহ্বান ক্যাবের
Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

ভিডিও ভাইরালের মধ্যে আলোচনায় জামায়াত এমপির পুরোনো বক্তব্য

সময়: ০৯:১৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সম্প্রতি এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় রয়েছেন। এরই মধ্যে নারীদের পোশাক, পর্দা ও চলাফেরা নিয়ে তার দেওয়া একটি পুরোনো বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে গাজী নজরুল ইসলাম বলেন, মেয়েদের শালীনভাবে চলাফেরা করা উচিত এবং মাথায় পর্দা রাখা প্রয়োজন। তিনি বলেন, নারীরা সব ধরনের কাজ করতে পারবেন, তবে দূরপথে যাতায়াতের ক্ষেত্রে রক্তের সম্পর্কের কাউকে সঙ্গে রাখাই উত্তম।

তার বক্তব্যে তিনি বলেন,

“মেয়েরা শালীনভাবে চলবে। মাথার কাপড়টা পর্দা হিসেবে মাথার ওপর রাখবে। আমরা চাই মেয়েরা এমনভাবে চলুক, যাতে তাদের শরীর বাইরে প্রকাশ না পায়।”

তিনি আরও বলেন,

“মেয়েরা সব কাজ করতে পারবে। তবে দূরে কোথাও গেলে রক্তের সম্পর্কের কাউকে অবশ্যই সঙ্গে রাখা উচিত। একা চলাটা ঠিক নয়। রক্তের সম্পর্কের পুরুষ হলে ভালো, তবে মেয়ে হলেও সমস্যা নেই।”

উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনও মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনও ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য বা ঘটনার সত্যতা নিয়ে কর্তৃপক্ষের কোনো চূড়ান্ত মন্তব্য এখনো প্রকাশিত হয়নি।

আরও পড়ুনঃ  Canada Is Our Neighbor, Not Our Enemy: A Message to President Donald Trump