Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শিক্ষা, মেধা ও প্রত্যাবর্তনের গল্প: ডা. জোবাইদা রহমানের আলোকিত জীবন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে নটরডেমিয়ান্স ফাউন্ডেশন ও সন্দীপ ফ্রেন্ডস ব্লাড ডোনার নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর বনানী থেকে আটক নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও খাবার বিতরণে বন্যার্তদের মাঝে প্রাণের সঞ্চার “ত্রিশালে মৃত্যুর মাঝেও জন্ম, সেই ফাতেমা আজ ৪ বছরে” সুনামগঞ্জে ৩২ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ির চালান জব্দ রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • Reporter Name
  • সময়: ১০:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৯৯ Time View

স্টাফ রিপোর্টার

জেলা পর্যায়ে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এ সাংবাদিকদের সঙ্গে এক প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে ২০২৬) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মিনহাজুর রহমান। সভায় পুলিশ প্রশাসন, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি মন্ত্রণালয় এর উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত সারাদেশে একযোগে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ মে সকাল ১০টায় তারেক রহমান ঢাকার ভূমি ভবন এ এ মেলার শুভ উদ্বোধন করবেন বলে জানানো হয়।

মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবাও প্রদান করা হবে। নাগরিকরা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলার সব উপজেলা ভূমি অফিসে উপস্থিত হয়ে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

প্রদত্ত সেবাগুলোর মধ্যে রয়েছে—

  • অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন
  • হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন
  • অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা
  • ই-নামজারির আবেদন গ্রহণ
  • ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান
  • অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি প্রাপ্তির আবেদন
  • অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন
  • সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান

জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল নাগরিককে মেলায় অংশগ্রহণ করে এসব সেবা গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় গণমাধ্যমকর্মীরা ভূমিদস্যুদের দখল থেকে সরকারি জমি উদ্ধার এবং ভূমি অফিসে হয়রানি বন্ধের দাবি জানান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং শহরের অবৈধভাবে দখলকৃত সরকারি খাল উদ্ধার ও খননের আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

শিক্ষা, মেধা ও প্রত্যাবর্তনের গল্প: ডা. জোবাইদা রহমানের আলোকিত জীবন

ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

সময়: ১০:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬