Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে এমপি আনোয়ারুল ইসলাম, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কড়া নির্দেশ

  • Reporter Name
  • সময়: ০৮:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৩১ Time View

মোঃ রাহিজুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে তিনি ভূরুঙ্গামারী সদর হাসপাতালে গিয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ, শিশু বিভাগ, প্যাথলজি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় এমপি আনোয়ারুল ইসলাম অ্যাম্বুলেন্সের লগবুক, জরুরি বিভাগের রোগী ভর্তি রেজিস্টার এবং বিভিন্ন জমা ভাউচারের রসিদও পর্যালোচনা করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করাই সর্বাগ্রে গুরুত্ব পাবে। চিকিৎসা সেবায় কোনো ধরনের অব্যবস্থা বা বিঘ্ন যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব্যক্তিদের উৎপাত বন্ধ করতে হবে এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে হবে।

তিনি হাসপাতালের পরিবেশ আরও উন্নত ও সেবাবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ করে তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে একটি তালিকা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে তিনি বলেন, “সরকারি দপ্তর ও হাসপাতাল থেকে জনগণ যাতে যথাযথ সেবা পায়, তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নবীগঞ্জে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাংবাদিকের সঙ্গেও খারাপ আচরণের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে এমপি আনোয়ারুল ইসলাম, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কড়া নির্দেশ

সময়: ০৮:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬

মোঃ রাহিজুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে তিনি ভূরুঙ্গামারী সদর হাসপাতালে গিয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ, শিশু বিভাগ, প্যাথলজি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় এমপি আনোয়ারুল ইসলাম অ্যাম্বুলেন্সের লগবুক, জরুরি বিভাগের রোগী ভর্তি রেজিস্টার এবং বিভিন্ন জমা ভাউচারের রসিদও পর্যালোচনা করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করাই সর্বাগ্রে গুরুত্ব পাবে। চিকিৎসা সেবায় কোনো ধরনের অব্যবস্থা বা বিঘ্ন যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব্যক্তিদের উৎপাত বন্ধ করতে হবে এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে হবে।

তিনি হাসপাতালের পরিবেশ আরও উন্নত ও সেবাবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ করে তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে একটি তালিকা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে তিনি বলেন, “সরকারি দপ্তর ও হাসপাতাল থেকে জনগণ যাতে যথাযথ সেবা পায়, তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ বিভ্রাটে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি, বিকল্প ব্যবস্থার দাবি