
নিজস্ব প্রতিবেদক || ১২ ফেব্রুয়ারি 2026
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী রেজাউল করীম (চরমোনাই পীর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের চরমোনাই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
এদিকে বরিশাল জেলার ছয়টি আসনে কঠোর নিরাপত্তা বলয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা নয় ঘণ্টা চলবে। একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে গণভোটও।
Reporter Name 


















