Dhaka ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত: আত্মশুদ্ধি ও মৈত্রীর বাণীতে আলোকিত বৌদ্ধ বিহারসমূহ অক্টোবরের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ২৬ হাজার ৪১১ কোটি টাকা রাষ্ট্রীয় সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ  ছাত্রদল নেতা গ্রেপ্তার “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড ভোলাহাটে আমের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি হচ্ছে সুস্বাদু ‘ম্যাংগো পিল টি’, তিন বন্ধুর তাক লাগানো উদ্ভাবন বিশ্বম্ভরপুরে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা নিল সাযুক সংঘ ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার ডিমলা উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত)আহবায়ক কমিটি গঠন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভোলাহাটে খাদ্য গুদামের সামনে ইয়াবা সেবনকালে হাতেনাতে ৪ যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯৪ Time View

নিজস্ব প্রতিবেদক:


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ৪ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত (২৬ জুলাই) আনুমানিক ২টা ৪৫ মিনিটে ভোলাহাট থানাধীন খাদ্য গুদামের সামনে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), পিতা: মো. জালাল উদ্দিন, গ্রাম: গোহালবাড়ী; মো. সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), পিতা: মো. সবুর আলী, গ্রাম: ধরমপুর; রাউফ হাসান (১৮), পিতা: পলাশ উদ্দিন, গ্রাম: তেলিপাড়া; এবং মো. আসাদুল (২৮), পিতা: আব্দুল কাইয়ুম, গ্রাম: তাঁতীপাড়া। সকলের থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল খাদ্য গুদামের সামনের ওই মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধভাবে ইয়াবা সেবনরত অবস্থায় চার যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভোলাহাট থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কড়া পুলিশ প্রহরায় আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার!
Tag :
জনপ্রিয় নিউজ

শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত: আত্মশুদ্ধি ও মৈত্রীর বাণীতে আলোকিত বৌদ্ধ বিহারসমূহ

ভোলাহাটে খাদ্য গুদামের সামনে ইয়াবা সেবনকালে হাতেনাতে ৪ যুবক গ্রেপ্তার

সময়: ১১:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

নিজস্ব প্রতিবেদক:


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ৪ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত (২৬ জুলাই) আনুমানিক ২টা ৪৫ মিনিটে ভোলাহাট থানাধীন খাদ্য গুদামের সামনে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আব্দুর রাজ্জাক ওরফে সিফাত (২২), পিতা: মো. জালাল উদ্দিন, গ্রাম: গোহালবাড়ী; মো. সাখাওয়াত হোসেন ওরফে সম্রাট (২৪), পিতা: মো. সবুর আলী, গ্রাম: ধরমপুর; রাউফ হাসান (১৮), পিতা: পলাশ উদ্দিন, গ্রাম: তেলিপাড়া; এবং মো. আসাদুল (২৮), পিতা: আব্দুল কাইয়ুম, গ্রাম: তাঁতীপাড়া। সকলের থানা ভোলাহাট, জেলা চাঁপাইনবাবগঞ্জ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল খাদ্য গুদামের সামনের ওই মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধভাবে ইয়াবা সেবনরত অবস্থায় চার যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভোলাহাট থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কড়া পুলিশ প্রহরায় আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ছিনতাইকারীর টানে চলন্ত সিএনজি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু, ছেলের বাড়ি যাওয়া হলো না