Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পালিত হল,এক হাঁটু জল ও কাদায় দাঁড়িয়ে একুশে জুলাইয়ের শহীদ দিবস এবং লড়াইয়ের শপথ চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ওড়না পেঁচিয়ে এক যুবতী মেয়ে মৃত্যু। রথযাত্রার মঙ্গল শোভাযাত্রায় বীর সনাতনী সংঘের বর্ণাঢ্য অংশগ্রহণ নরসিংদীর দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ভাঙ্গুড়ার সাবেক এমপিপুত্র রাসেল সহযোগীসহ গ্রেপ্তার ‎ চরভদ্রাসনে খাল কাটা কর্মসূচিতে ‘ভূতুড়ে শ্রমিক’ অভিযোগ, তদন্তের দাবি বেসরকারি হাসপাতাল গুলিকে পার্কিং নিশ্চিত করতে সিডিএর কড়া হুশিয়ারি বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ময়মনসিংহে ৭৮১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সময় ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমা শুকানোর পর শুরু হবে রঙ ও সাজসজ্জার কাজ। একই সঙ্গে মন্দিরগুলোতে চলছে আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজ।

কারিগররা জানান, এবছর মাটি, খড়, বাঁশসহ প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানে পড়েছেন মহাজনরা। অন্যদিকে কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পেয়ে হতাশ তারা। পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপগুলোতে সিসিক্যামেরা স্থাপন ও কন্ট্রোল রুম খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সুপার জানান, এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

আকাশে সাদা মেঘ আর কাশবন ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছে দুর্গোৎসবের আগমন বার্তা। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এ বছর ময়মনসিংহ জেলার ৭৮১টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।

আরও পড়ুনঃ  মেজর মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

পালিত হল,এক হাঁটু জল ও কাদায় দাঁড়িয়ে একুশে জুলাইয়ের শহীদ দিবস এবং লড়াইয়ের শপথ

ময়মনসিংহে ৭৮১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

সময়: ০৯:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সময় ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমা শুকানোর পর শুরু হবে রঙ ও সাজসজ্জার কাজ। একই সঙ্গে মন্দিরগুলোতে চলছে আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজ।

কারিগররা জানান, এবছর মাটি, খড়, বাঁশসহ প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানে পড়েছেন মহাজনরা। অন্যদিকে কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পেয়ে হতাশ তারা। পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপগুলোতে সিসিক্যামেরা স্থাপন ও কন্ট্রোল রুম খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সুপার জানান, এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

আকাশে সাদা মেঘ আর কাশবন ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছে দুর্গোৎসবের আগমন বার্তা। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এ বছর ময়মনসিংহ জেলার ৭৮১টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।

আরও পড়ুনঃ  মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত