Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাদকাসক্ত ছেলেকে শিকলে বাঁধলেন মা-বাবা

  • Reporter Name
  • সময়: ০১:২০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৩১০ Time View

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত ছেলের অত্যাচার থেকে বাঁচতে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে মা-বাবা। এছাড়াও ছেলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় লিখিত অভিযোগও দিয়েছে ওই ছেলের বাবা। বৃহস্পতিবার উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামে এমন ঘটনা ঘটেছে।

মাদকাসক্ত ওই ছেলের নাম মোঃ সুমন মিয়া (৩০)। তার বাবার নাম মোঃ সৈয়দ মিয়া (৬০)। প্রবাস ফেরত সুমন মিয়া কয়েকবছর ঢাকার একটি পোশাক তৈরীর কারখানায় কর্মরত ছিল। পরে সে গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এক পর্যায়ে সে মাদকাসক্ত হয়ে পরে। সুমনের ৬ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

এবিষয়ে সৈয়দ হোসেন বলেন, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে বেঁধে রাখতে বাধ্য হয়েছি। সে প্রতিনিয়ত বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে বাড়িঘরে ভাংচুর চালাচ্ছে এবং বিভিন্ন হাঙ্গামা করছে। আমাদের দিকেও আক্রমণ করতে আসে। তার হুমকি-ধামকিতে আমরা আতংকিত হয়ে আছি। নিরুপায় হয়ে প্রসাশন ও থানা-পুলিশের কাছে অভিযোগ দিয়েছি।

ছেলেটির মা ওমেদা খাতুন বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদক নিচ্ছিল। অনেক চেষ্টা করেও তার নেশা ছাড়াতে পারিনি। এখন বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে রেখেছি।

সুমনের স্ত্রী শাবনূর বলেন, আমরা দুজন একসাথে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতাম, তখন সে ভালই চলত। গ্রামে এসে সে ইয়াবা খেয়ে খেয়ে মাদকাসক্ত হয়েছে।

নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান, সৈয়দ হোসেন নামে এক লোক তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে এসেছিলেন। তদন্ত সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ডিবি পুলিশের অভিযানে ভুয়া পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার!!
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

মাদকাসক্ত ছেলেকে শিকলে বাঁধলেন মা-বাবা

সময়: ০১:২০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫