Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ মাত্র এক রাতের বৃষ্টিতে নওগাঁর বদলগাছীতে ২৬০ মিমি বৃষ্টিপাতের রেকর্ড ১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয় বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই। দিনাজপুর বীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন সহজ-সরল, কৃষক-শ্রমিক, মজলুম এবং মেহনতি মানুষের মুক্তির কণ্ঠস্বর ও আলোকবর্তিকা নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড,এক্সরে কক্ষটি সিলগালা নবীনগরে স্কুলকক্ষে অভিযান, মাদক সেবনের অভিযোগে আটক ১ দেশকে বাঁচাতে প্রগতিশীল সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে-মহিবুল হাসান চৌধুরী নওফেল টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“মানবাধিকার দিবসে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা”

  • Reporter Name
  • সময়: ১০:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ২১৬ Time View

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও বাসার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বাশার আবু।

তিনি বলেন, “মানবাধিকার সুরক্ষা কোনো দিনের কর্মসূচি নয়—এটি প্রতিটি মানুষের প্রতি প্রতিটি মুহূর্তের দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত নারী-পুরুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে আমাদের সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। মানবিক রাষ্ট্র গঠনে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “যারা মানবতার সেবায় কাজ করছেন—তারা জাতির সম্পদ। তাদের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে আমাদের সবসময় পাশে থাকতে হবে।”

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার ও অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব আমানুল আলম।
তার বক্তব্যে তিনি বলেন, “মানবাধিকার বাস্তবায়নের মূল চাবিকাঠি হলো সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সহযোগিতা। সমাজে যারা পিছিয়ে রয়েছে, তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার বহিঃপ্রকাশ।”

তিনি মানবাধিকার-সংক্রান্ত উদ্যোগ আরও বেগবান করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার মোঃ মাহফুজুর রহমান।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম ওসমান গনি চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ,সহ-সভাপতি মোঃ সেলিম উল্লাহ,সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ফারহানা আফরোজ খানম,চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য এ কে এম নুরুল হুদা,দৈনিক বাংলাদেশ সমাচার এর ক্রাইম রিপোর্টার এস. এম. মইনুদ্দিন, মানবাধিকার কর্মী নিলুপা ফারজানা,সমাজ সেবক আলহাজ্ব মোঃ মাইন উদ্দিন,মানবাধিকার কর্মী আফতাব আলম ,বিশিষ্ট সাংবাদিক নুর হোসেন,মানবাধিকার কর্মী নুরুল আজিম হিরু, সাংবাদিক মোঃ শামীম,সাংবাদিক মোঃ রাসেল,সহ প্রমুখ।

আরও পড়ুনঃ  ভালুকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত

আলোচনা সভায় মানবাধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা, অসহায় মানুষের উন্নয়ন এবং মানবিক সমাজ গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ

“মানবাধিকার দিবসে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা”

সময়: ১০:৫৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও বাসার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাজ্ব আবুল বাশার আবু।

তিনি বলেন, “মানবাধিকার সুরক্ষা কোনো দিনের কর্মসূচি নয়—এটি প্রতিটি মানুষের প্রতি প্রতিটি মুহূর্তের দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত নারী-পুরুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে আমাদের সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। মানবিক রাষ্ট্র গঠনে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “যারা মানবতার সেবায় কাজ করছেন—তারা জাতির সম্পদ। তাদের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে আমাদের সবসময় পাশে থাকতে হবে।”

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার ও অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব আমানুল আলম।
তার বক্তব্যে তিনি বলেন, “মানবাধিকার বাস্তবায়নের মূল চাবিকাঠি হলো সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সহযোগিতা। সমাজে যারা পিছিয়ে রয়েছে, তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার বহিঃপ্রকাশ।”

তিনি মানবাধিকার-সংক্রান্ত উদ্যোগ আরও বেগবান করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার মোঃ মাহফুজুর রহমান।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম ওসমান গনি চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ,সহ-সভাপতি মোঃ সেলিম উল্লাহ,সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ফারহানা আফরোজ খানম,চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য এ কে এম নুরুল হুদা,দৈনিক বাংলাদেশ সমাচার এর ক্রাইম রিপোর্টার এস. এম. মইনুদ্দিন, মানবাধিকার কর্মী নিলুপা ফারজানা,সমাজ সেবক আলহাজ্ব মোঃ মাইন উদ্দিন,মানবাধিকার কর্মী আফতাব আলম ,বিশিষ্ট সাংবাদিক নুর হোসেন,মানবাধিকার কর্মী নুরুল আজিম হিরু, সাংবাদিক মোঃ শামীম,সাংবাদিক মোঃ রাসেল,সহ প্রমুখ।

আরও পড়ুনঃ  সিরাজুল আলম খান এর তৃতীয় প্রয়াণ দিবসে মুক্ত রাজনৈতিক আন্দোলন এর আলোচন অনুষ্ঠিত