Dhaka ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো” শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা শ্রীপুরে জমি দখলের চেষ্টা, ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান: সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার যে উস্তাদ শিখিয়েছেন কোরআন, সেই উস্তাদকেই ওমরাহর উপহার দিলেন ছাত্ররা”
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মামলা থাকলে মিলবে না নীতি সহায়তা, আগে প্রত্যাহার বাধ্যতামূলক

  • Reporter Name
  • সময়: ০৯:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৮৯ Time View

সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা চলমান থাকলে গ্রাহককে প্রণোদনা বা নীতি সহায়তা দেওয়া যাবে না। এসব সুবিধা পেতে হলে আগে সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার করে হলফনামা জমা দিতে হবে।

সোমবার (১৭ আগস্ট) এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পুনর্গঠন, আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করতে বিভিন্ন সময়ে প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হচ্ছে।

তবে দেখা যাচ্ছে, কিছু গ্রাহক একদিকে এসব সুবিধা নেওয়ার আবেদন করছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে রিটসহ বিভিন্ন মামলা চালিয়ে যাচ্ছেন। এতে আর্থিক খাতে মামলাজট তৈরি হচ্ছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

মামলা প্রত্যাহারের পর আবেদন কার্যকর

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো গ্রাহকের মামলা অনিষ্পন্ন থাকলে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানিকে আগে মামলা প্রত্যাহারের শর্তে প্রণোদনা বা নীতি সহায়তার আবেদন বিবেচনা করতে হবে।

আবেদন পর্যালোচনার পর ফাইন্যান্স কোম্পানি নীতিগত সম্মতি দিলে গ্রাহককে সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে। এরপর প্রত্যাহার করা মামলাগুলোর তালিকাসহ একটি হলফনামা জমা দিতে হবে।

হলফনামায় স্পষ্টভাবে ঘোষণা করতে হবে যে, সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহকের দায়ের করা কোনো মামলা আর অনিষ্পন্ন নেই।

সম্মতি দেওয়ার পর শর্ত বদলানো যাবে না

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, মামলা প্রত্যাহারের হলফনামা পাওয়ার পর ফাইন্যান্স কোম্পানি আগে দেওয়া নীতিগত সম্মতির ভিত্তিতে নীতি সহায়তা বা প্রণোদনার শর্ত পরিবর্তন করতে পারবে না।

অর্থাৎ, নীতিগত সম্মতিতে যে সুবিধাগুলো দেওয়ার কথা উল্লেখ থাকবে, পরবর্তী সময়ে সেগুলো অনুযায়ীই সহায়তা বাস্তবায়ন করতে হবে।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে। নতুন এ নিয়ম কার্যকর হওয়ার ফলে নীতি সহায়তা পাওয়ার ক্ষেত্রে চলমান মামলা প্রত্যাহারকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করতে হবে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

মামলা থাকলে মিলবে না নীতি সহায়তা, আগে প্রত্যাহার বাধ্যতামূলক

সময়: ০৯:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা চলমান থাকলে গ্রাহককে প্রণোদনা বা নীতি সহায়তা দেওয়া যাবে না। এসব সুবিধা পেতে হলে আগে সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার করে হলফনামা জমা দিতে হবে।

সোমবার (১৭ আগস্ট) এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পুনর্গঠন, আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করতে বিভিন্ন সময়ে প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হচ্ছে।

তবে দেখা যাচ্ছে, কিছু গ্রাহক একদিকে এসব সুবিধা নেওয়ার আবেদন করছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে রিটসহ বিভিন্ন মামলা চালিয়ে যাচ্ছেন। এতে আর্থিক খাতে মামলাজট তৈরি হচ্ছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

মামলা প্রত্যাহারের পর আবেদন কার্যকর

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো গ্রাহকের মামলা অনিষ্পন্ন থাকলে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানিকে আগে মামলা প্রত্যাহারের শর্তে প্রণোদনা বা নীতি সহায়তার আবেদন বিবেচনা করতে হবে।

আবেদন পর্যালোচনার পর ফাইন্যান্স কোম্পানি নীতিগত সম্মতি দিলে গ্রাহককে সংশ্লিষ্ট মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে। এরপর প্রত্যাহার করা মামলাগুলোর তালিকাসহ একটি হলফনামা জমা দিতে হবে।

হলফনামায় স্পষ্টভাবে ঘোষণা করতে হবে যে, সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহকের দায়ের করা কোনো মামলা আর অনিষ্পন্ন নেই।

সম্মতি দেওয়ার পর শর্ত বদলানো যাবে না

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, মামলা প্রত্যাহারের হলফনামা পাওয়ার পর ফাইন্যান্স কোম্পানি আগে দেওয়া নীতিগত সম্মতির ভিত্তিতে নীতি সহায়তা বা প্রণোদনার শর্ত পরিবর্তন করতে পারবে না।

অর্থাৎ, নীতিগত সম্মতিতে যে সুবিধাগুলো দেওয়ার কথা উল্লেখ থাকবে, পরবর্তী সময়ে সেগুলো অনুযায়ীই সহায়তা বাস্তবায়ন করতে হবে।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে। নতুন এ নিয়ম কার্যকর হওয়ার ফলে নীতি সহায়তা পাওয়ার ক্ষেত্রে চলমান মামলা প্রত্যাহারকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করতে হবে।

আরও পড়ুনঃ  সংস্কৃতি চর্চা বাড়াতে লালন উৎসব, নজরুলবর্ষ ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজনের নির্দেশ প্রধানমন্ত্রীর