Dhaka ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ময়না হত্যায় স্বামী হেলাল কারাগারে রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা ডিমলায় ১৪ বছরের কিশোরীর রহস্যজনক মৃত বাদশা সেকেন্দার ভুট্টো কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ইয়াবাসহ আটক যুবকের স্বজনদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙ্গাবালীর বড়বাইশদিয়ায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ঘিরে আতঙ্ক

  • Reporter Name
  • সময়: ০৭:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৮ Time View

সাব্বির কাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের আ. হাকিম মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রাথমিকভাবে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহজনকভাবে দুই যুবকের গতিবিধি শনাক্ত করেছে প্রশাসন। তারা হলেন মো. সমির (২০) ও মো. জিদান (২১)। উভয়ের বাড়ি বড়বাইশদিয়া ইউনিয়নের টুংগিবাড়িয়া গ্রামে। ফুটেজ অনুযায়ী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে তাদের ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত সিসি ক্যামেরা নষ্ট বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দূস্কৃতিকারীরা তৎপর হতে পারে—এমন আশঙ্কা থেকেই প্রশাসন সতর্ক অবস্থান গ্রহণ করে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাঙ্গাবালী থানা পুলিশের সদস্যরা। এর আগেই বাংলাদেশ কোস্ট গার্ডের একটি টহল দল এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সার্বিক নজরদারি জোরদার করে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালায়। বিষয়টি দুষ্টামির ছলে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হয়তো তারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেনি। পুলিশ তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। ওই সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছিল। তাদের উপস্থিতি দেখে কেউ হয়তো ভবনের জানালার গ্রিলে লাঠি দিয়ে আঘাত করেছে।

এদিকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও কোস্ট গার্ডের তাৎক্ষণিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫

রাঙ্গাবালীর বড়বাইশদিয়ায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ঘিরে আতঙ্ক

সময়: ০৭:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সাব্বির কাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের আ. হাকিম মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রাথমিকভাবে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহজনকভাবে দুই যুবকের গতিবিধি শনাক্ত করেছে প্রশাসন। তারা হলেন মো. সমির (২০) ও মো. জিদান (২১)। উভয়ের বাড়ি বড়বাইশদিয়া ইউনিয়নের টুংগিবাড়িয়া গ্রামে। ফুটেজ অনুযায়ী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে তাদের ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত সিসি ক্যামেরা নষ্ট বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দূস্কৃতিকারীরা তৎপর হতে পারে—এমন আশঙ্কা থেকেই প্রশাসন সতর্ক অবস্থান গ্রহণ করে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাঙ্গাবালী থানা পুলিশের সদস্যরা। এর আগেই বাংলাদেশ কোস্ট গার্ডের একটি টহল দল এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সার্বিক নজরদারি জোরদার করে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালায়। বিষয়টি দুষ্টামির ছলে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হয়তো তারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেনি। পুলিশ তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। ওই সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছিল। তাদের উপস্থিতি দেখে কেউ হয়তো ভবনের জানালার গ্রিলে লাঠি দিয়ে আঘাত করেছে।

এদিকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও কোস্ট গার্ডের তাৎক্ষণিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ, আটক ২