Dhaka ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হরিণাকুণ্ডুতে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে—ইউএনও এটিএম কামরুল ইসলাম নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ যে মুখে মা ডাকি, সে মুখে মাদক নয়—হরিণাকুন্ডুতে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও চুরি-ডাকাতি প্রতিরোধে সচেতনতামূলক সভা রবিবার, ২৩ আগস্ট ২০২৬ যুক্তরাষ্ট্র জেএসডির মতবিনিময় সভা ধামইরহাটে নারী হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলকাতায় অগ্নিদুর্ঘটনায় নিহত দেবাশীষের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিল এডুকেয়ার স্কুল ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে গজ রেখে সেলাই, দেড় মাস পর রোগীর মৃত্যু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শততম পর্বে মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্নার গল্প

  • Reporter Name
  • সময়: ০৭:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২২ Time View

ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’ এবার পা রাখছে শততম পর্বে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটির ১০০তম পর্ব। নাটকটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হয়।

নাটকের কেন্দ্রীয় চরিত্র জমিরউদ্দিন সরকার। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি আদর্শ শিক্ষক হিসেবে কর্মজীবন শেষ করেছেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার সংসার।

জমিরউদ্দিনের বড় ছেলে মবিন মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা পেরিয়ে বিপুল অর্থ-সম্পদের মালিক হতে চায়। অন্যদিকে ছোট ছেলে মনে করে, বাবার মতো একজন আদর্শ মানুষ হতে পারাটাই জীবনের সবচেয়ে বড় সাফল্য।

দুই মেয়েও নিজেদের মতো করে জীবন গড়ার স্বপ্ন দেখে। তারা পড়াশোনার পাশাপাশি স্বাধীনচেতা জীবনযাপন করতে পছন্দ করে। অন্যদিকে মা এখনো সন্তানদের ছোট মনে করে তাদের আদর-যত্নে আগলে রাখতে চান।

জমিরউদ্দিনের ইচ্ছা, সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার পর গ্রামে গিয়ে বাকি জীবন কাটাবেন। তবে নানা সংকট ও পারিবারিক জটিলতার কারণে তার সেই পরিকল্পনা বারবার বাধার মুখে পড়ে।

বাঙালি মধ্যবিত্ত পরিবারের চেনা নানা টানাপোড়েন, স্বপ্ন, সম্পর্ক ও বাস্তবতার গল্পই উঠে এসেছে ‘মিডল ক্লাস ফ্যামিলি’ ধারাবাহিকে।

নাটকটির রচনা করেছেন আওরঙ্গজেব এবং পরিচালনায় রয়েছেন নজরুল ইসলাম রাজু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মালসহ অনেকে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদীয় দলের বৈঠকে বিএনপির এমপিরা
Tag :
জনপ্রিয় নিউজ

দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শততম পর্বে মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্নার গল্প

সময়: ০৭:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’ এবার পা রাখছে শততম পর্বে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটির ১০০তম পর্ব। নাটকটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হয়।

নাটকের কেন্দ্রীয় চরিত্র জমিরউদ্দিন সরকার। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি আদর্শ শিক্ষক হিসেবে কর্মজীবন শেষ করেছেন। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তার সংসার।

জমিরউদ্দিনের বড় ছেলে মবিন মধ্যবিত্ত জীবনের সীমাবদ্ধতা পেরিয়ে বিপুল অর্থ-সম্পদের মালিক হতে চায়। অন্যদিকে ছোট ছেলে মনে করে, বাবার মতো একজন আদর্শ মানুষ হতে পারাটাই জীবনের সবচেয়ে বড় সাফল্য।

দুই মেয়েও নিজেদের মতো করে জীবন গড়ার স্বপ্ন দেখে। তারা পড়াশোনার পাশাপাশি স্বাধীনচেতা জীবনযাপন করতে পছন্দ করে। অন্যদিকে মা এখনো সন্তানদের ছোট মনে করে তাদের আদর-যত্নে আগলে রাখতে চান।

জমিরউদ্দিনের ইচ্ছা, সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার পর গ্রামে গিয়ে বাকি জীবন কাটাবেন। তবে নানা সংকট ও পারিবারিক জটিলতার কারণে তার সেই পরিকল্পনা বারবার বাধার মুখে পড়ে।

বাঙালি মধ্যবিত্ত পরিবারের চেনা নানা টানাপোড়েন, স্বপ্ন, সম্পর্ক ও বাস্তবতার গল্পই উঠে এসেছে ‘মিডল ক্লাস ফ্যামিলি’ ধারাবাহিকে।

নাটকটির রচনা করেছেন আওরঙ্গজেব এবং পরিচালনায় রয়েছেন নজরুল ইসলাম রাজু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মালসহ অনেকে।

আরও পড়ুনঃ  স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি