Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ বুড়িচংয়ে বিএনপি নেতা আবু ইউসুফ তুহিনের জন্মদিন পালিত পরশুরামের বক্সমাহমুদে আগুনে পুড়ে যাওয়া ১১ দোকানিকে জামায়াতের আর্থিক সহায়তা আদমদীঘিতে ইটিপি ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল অভিযোগের প্রাথমিক সত্যতা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় রংতুলির শেষ আঁচড় বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় আগাছানাশক প্রয়োগে ধান নষ্টের অভিযোগ, কৃষকের বুকফাটা আর্তনাদ সুনামগঞ্জের ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় মাঠে পুলিশ আমি তোমার জম মালাকুল মউত আজরাইল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শতবর্ষ উদযাপনে উৎসবমুখর ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়

  • Reporter Name
  • সময়: ০৪:১৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৯৭ Time View

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। শত বছরের গৌরবময় এই ক্ষণকে ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয়টি পরিণত হয় এক মিলনমেলায়।

“এসো মিলি শেকড়ের টানে”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে শতবর্ষ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

উল্লেখ্য, ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ এক শতাব্দী ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি আইয়ুব খান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতা।

দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১০ হাজার সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে তারা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণায় মেতে ওঠেন।

শতবর্ষ উৎসবের অংশ হিসেবে বিকেলে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তি উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।

অংশগ্রহণকারীদের মতে, শতবর্ষের এই উদযাপন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস নয়; এটি একটি অঞ্চলের শিক্ষা, ঐতিহ্য ও স্মৃতির সম্মিলিত উৎসবে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  দেনমোহর না দিয়ে স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন পারিবারিক আদালত
Tag :
জনপ্রিয় নিউজ

স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

শতবর্ষ উদযাপনে উৎসবমুখর ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়

সময়: ০৪:১৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। শত বছরের গৌরবময় এই ক্ষণকে ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয়টি পরিণত হয় এক মিলনমেলায়।

“এসো মিলি শেকড়ের টানে”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে শতবর্ষ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

উল্লেখ্য, ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ এক শতাব্দী ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি আইয়ুব খান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতা।

দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১০ হাজার সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে তারা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণায় মেতে ওঠেন।

শতবর্ষ উৎসবের অংশ হিসেবে বিকেলে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তি উপভোগ করেন উপস্থিত দর্শনার্থীরা।

অংশগ্রহণকারীদের মতে, শতবর্ষের এই উদযাপন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস নয়; এটি একটি অঞ্চলের শিক্ষা, ঐতিহ্য ও স্মৃতির সম্মিলিত উৎসবে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  ‘ঐক্যই শক্তি, বিভক্তি দূর করে আলেমদের একসঙ্গে কাজ করতে হবে’