Dhaka ০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গরু-লাঙলের চাষাবাদ হারিয়ে যাচ্ছে, ঐতিহ্য আঁকড়ে ডিমলার বনমালী কক্সবাজার সরকারি কলেজের হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার নবীনগর শিবপুরে বসতভিটা নিয়ে বিরোধে হয়রানি ও দখলচেষ্টার অভিযোগ কাদের সিদ্দিকীর চিকিৎসা সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চিহ্নিত জুয়াড়ি মতিন ও মনজুরুলের জরিমানাসহ কারাদণ্ড কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে সোচ্চার নাগরিক সমাজ নাগরিক তথ্য অধিকার ফোরাম মধ্যনগর শাখার ২ বছর মেয়াদি কমিটি ঘোষণা কালীগঞ্জের মথুরেসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিমের স্ত্রীর দাফন সম্পন্ন কালীগঞ্জের মথুরেসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিমের স্ত্রীর দাফন সম্পন্ন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শহীদ পরিবার ও আহতদের কল্যাণে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

  • Reporter Name
  • সময়: ০৭:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে শহীদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মুগ্ধর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানান তারা।

সাক্ষাৎকালে পরিবারের পক্ষ থেকে গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নামসংবলিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেওয়া হয়।

রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না।

রাষ্ট্রপতি শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন। সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবি তৈরির ট্রেন্ড, বানাবেন যেভাবে
Tag :
জনপ্রিয় নিউজ

গরু-লাঙলের চাষাবাদ হারিয়ে যাচ্ছে, ঐতিহ্য আঁকড়ে ডিমলার বনমালী

শহীদ পরিবার ও আহতদের কল্যাণে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

সময়: ০৭:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে শহীদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মুগ্ধর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রমগুলো যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানান তারা।

সাক্ষাৎকালে পরিবারের পক্ষ থেকে গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নামসংবলিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেওয়া হয়।

রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না।

রাষ্ট্রপতি শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন। সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত