সাভারে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় একটি মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসার ভেতরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। এ সময় শিশুটির চিৎকারে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে সাভার মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


























