Dhaka ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
লালখান বাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য সাঈদ আল নোমান সিএমপিতে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ—এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শিশু হত্যার বিচারের দাবিতে গফরগাঁওয়ে রেলপথ অবরোধ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু হত্যার বিচার দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ বন্ধ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুর ১টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আক্তার হোসেন বলেন, গফরগাঁওয়ের পাগলা থানায় নিখোঁজের চারদিন পর চার বছর বয়সী সাদাব হোসেন নামের এক শিশুর মরদেহ পাওয়া যায়। শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়।

হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুর ১টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন স্থানীয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ বন্ধ যায়।

ওসি বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে সরানোর চেষ্টা চলছে।

সাদাব হোসেন জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল-আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত।

গত ১১ জুলাই দুপুরে নিখোঁজ হয় সাদাব হোসেন। নিখোঁজের ঘটনায় সাদাবের নানা সুলতান মিয়া পাগলা থানায় একটি জিডি করেন। ১২ জুলাই দুপুর ১২টার দিকে শিশুটির স্বজনদের কাছে মুঠোফোনের দুটি নম্বর থেকে ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুটি নম্বরের একটিতে ২০ হাজার ও অপর দিকে ৮ হাজার টাকা পাঠানো হয়।

এরপর ১৫ জুলাই সকালে দিঘিরপাড় গ্রামে স্বজনরা বাড়ি থেকে দেড়শ গজ দূরের একটি পুকুরে ওই শিশুর মরদেহ পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুনঃ  শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণে ব্যয় হবে ২৫০–৩০০ কোটি টাকা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
Tag :
জনপ্রিয় নিউজ

লালখান বাজারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে সংসদ সদস্য সাঈদ আল নোমান

শিশু হত্যার বিচারের দাবিতে গফরগাঁওয়ে রেলপথ অবরোধ, বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

সময়: ০৭:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু হত্যার বিচার দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ বন্ধ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুর ১টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আক্তার হোসেন বলেন, গফরগাঁওয়ের পাগলা থানায় নিখোঁজের চারদিন পর চার বছর বয়সী সাদাব হোসেন নামের এক শিশুর মরদেহ পাওয়া যায়। শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়।

হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুর ১টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন স্থানীয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ বন্ধ যায়।

ওসি বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে সরানোর চেষ্টা চলছে।

সাদাব হোসেন জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল-আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত।

গত ১১ জুলাই দুপুরে নিখোঁজ হয় সাদাব হোসেন। নিখোঁজের ঘটনায় সাদাবের নানা সুলতান মিয়া পাগলা থানায় একটি জিডি করেন। ১২ জুলাই দুপুর ১২টার দিকে শিশুটির স্বজনদের কাছে মুঠোফোনের দুটি নম্বর থেকে ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুটি নম্বরের একটিতে ২০ হাজার ও অপর দিকে ৮ হাজার টাকা পাঠানো হয়।

এরপর ১৫ জুলাই সকালে দিঘিরপাড় গ্রামে স্বজনরা বাড়ি থেকে দেড়শ গজ দূরের একটি পুকুরে ওই শিশুর মরদেহ পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুনঃ  লামায় তিন কিশোরী নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান