Dhaka ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
লোডশেডিং-গরমে অতিষ্ঠ শিশুদের পড়াশোনায় ব্যাঘাত চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে আটকে পড়া সেই বিদেশী জাহাজকে কোটি টাকা জরিমানা শুটিংয়ের মাঝেই নথ গিলে ফেললেন শেহনাজ গিল, তারপরও থামেনি শুটিং মহেশখালীতে এলএনজি সরবরাহে ধস, চট্টগ্রামে ৪০% গ্যাস ঘাটতি বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, সমঝোতায় পথে বাধা কিছু উদ্বেগ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায়, বিএনপিতে সম্ভাব্য বড় রদবদল পলায়ন ও অসদাচরণে বিপ্লব-ইকবাল-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জামিন মিললেও কারাগার থেকে বের হতে পারছেন না অভিনেতা আলভী সন্ধ্যা থেকে কমতে পারে লোডশেডিং, সংকট কাটাতে সব বিকল্পে কাজ: প্রতিমন্ত্রী মাঝ আকাশে ভুয়া ওয়াইফাই নেটওয়ার্ক, ডেলটা ফ্লাইটে তদন্ত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শুটিংয়ের মাঝেই নথ গিলে ফেললেন শেহনাজ গিল, তারপরও থামেনি শুটিং

  • Reporter Name
  • সময়: ০৬:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

শুটিং সেটে হঠাৎ বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। শুটিং চলাকালে দৌড়ে একটি দৃশ্যের শট দিতে যাওয়ার সময় অসাবধানতাবশত নাকে পরা নথ মুখের ভেতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই সেটি গিলে ফেলেন অভিনেত্রী।

ঘটনাটি টের পেয়ে অস্বস্তিতে পড়ে যান শেহনাজ। এ সময় সেটে থাকা তার সহ-অভিনেতা সৌরভ সচদেবা দ্রুত এগিয়ে আসেন। পরিস্থিতি সামাল দিতে তাকে শেহনাজের পিঠে চাপড় দিতেও দেখা যায়।

পরে ঘটনার একটি ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন শেহনাজ। ভিডিওটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি হয়।

হঠাৎ এমন ঘটনায় ভয় ও অস্বস্তিতে পড়লেও শুটিং বন্ধ করেননি শেহনাজ। পরিস্থিতি সামলে আবারও কাজে ফিরে যান তিনি। তার এই পেশাদার মনোভাবের প্রশংসা করেছেন অনুরাগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত অভিনেত্রীর কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন। পাশাপাশি কেউ কেউ ভবিষ্যতে এমন ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন।

শেহনাজ গিলকে সর্বশেষ ‘ইশকনামা’ সিনেমায় দেখা গেছে। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ্যালামনাই এসোসিয়েশন কতৃক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমান
Tag :
জনপ্রিয় নিউজ

লোডশেডিং-গরমে অতিষ্ঠ শিশুদের পড়াশোনায় ব্যাঘাত

শুটিংয়ের মাঝেই নথ গিলে ফেললেন শেহনাজ গিল, তারপরও থামেনি শুটিং

সময়: ০৬:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

শুটিং সেটে হঠাৎ বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। শুটিং চলাকালে দৌড়ে একটি দৃশ্যের শট দিতে যাওয়ার সময় অসাবধানতাবশত নাকে পরা নথ মুখের ভেতরে ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই সেটি গিলে ফেলেন অভিনেত্রী।

ঘটনাটি টের পেয়ে অস্বস্তিতে পড়ে যান শেহনাজ। এ সময় সেটে থাকা তার সহ-অভিনেতা সৌরভ সচদেবা দ্রুত এগিয়ে আসেন। পরিস্থিতি সামাল দিতে তাকে শেহনাজের পিঠে চাপড় দিতেও দেখা যায়।

পরে ঘটনার একটি ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন শেহনাজ। ভিডিওটি প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি হয়।

হঠাৎ এমন ঘটনায় ভয় ও অস্বস্তিতে পড়লেও শুটিং বন্ধ করেননি শেহনাজ। পরিস্থিতি সামলে আবারও কাজে ফিরে যান তিনি। তার এই পেশাদার মনোভাবের প্রশংসা করেছেন অনুরাগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত অভিনেত্রীর কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেছেন। পাশাপাশি কেউ কেউ ভবিষ্যতে এমন ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন।

শেহনাজ গিলকে সর্বশেষ ‘ইশকনামা’ সিনেমায় দেখা গেছে। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ