
মোঃ আবদুল্লাহ ,বুড়িচং প্রতিনিধি:
১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্য প্রজন্মের অহংকার ও দেশনায়ক তারেক রহমান। আগামী ২৫শে ডিসেম্বর তার বাংলাদেশ আগমন উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুুমিল্লার বুড়িচং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ষোলনল ইউনিয়ন বিএনপির সাধারন সাধারন আবুল কাশেম।
এক শুভেচ্ছা বার্তায় বলেন, তারেক রহমানের আগমন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মোর হিসেবে বিবেচিত হবে। দীর্ঘদিন ধরে নিপীড়িত অবঞ্চিত মানুষের প্রত্যাশা পূরণে তার ভূমিকা হবে ঐতিহাসিক।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উদ্দীপনামূলক পরিবেশ বিরাজ করছে।
Reporter Name 
























