Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ মাননীয় সংসদ সদস্য, জননেতা সাঈদ আল নোমান শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আইপিএস” প্রদান করলেন এমপি আবুল কালাম আজাদ ইবিতে এক ভিক্ষুক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক আটক ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল শলাকা ও তামাক জব্দ ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ত্রৈমাসিক ফেডারেশন ও লিংকেজ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রীপুরে পৃথক স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃসূলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদা মোড় ও এমসি বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকরা রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ের পশ্চিম পাশে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিনিয়ত হাজারো পথচারী, বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা বলেন, দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক কাইফাত মোড়ল। বক্তব্য রাখেন পরিবেশকর্মী সফি কামাল, সাংবাদিক মোজাহিদ, এডভোকেট কামরুল হাসান, শ্রীপুর উপজেলা সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মাজহার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাহমুদুল হাসান ইমন।

বক্তারা বলেন, অবদা মোড় ও এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় সাধারণ পথচারীরা মারাত্মক দুর্ভোগে ভুগছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই এই এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে, যার অনেকগুলো প্রাণঘাতী।

তারা দাবি করেন, উক্ত দুটি স্থানে আধুনিক মানসম্পন্ন ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ ও দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।

মাওনা চৌরাস্তা শ্যারস এডুকেশন সেন্টারের শিক্ষার্থীরা জানান, ফুটওভার ব্রিজ না থাকায় সড়ক পারাপার করতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

আরও পড়ুনঃ  আগামীকাল বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

শ্রীপুরে পৃথক স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

সময়: ১০:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

মোঃসূলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদা মোড় ও এমসি বাজারে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকরা রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ের পশ্চিম পাশে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিনিয়ত হাজারো পথচারী, বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা বলেন, দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক কাইফাত মোড়ল। বক্তব্য রাখেন পরিবেশকর্মী সফি কামাল, সাংবাদিক মোজাহিদ, এডভোকেট কামরুল হাসান, শ্রীপুর উপজেলা সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মাজহার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাহমুদুল হাসান ইমন।

বক্তারা বলেন, অবদা মোড় ও এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় সাধারণ পথচারীরা মারাত্মক দুর্ভোগে ভুগছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই এই এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে, যার অনেকগুলো প্রাণঘাতী।

তারা দাবি করেন, উক্ত দুটি স্থানে আধুনিক মানসম্পন্ন ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ ও দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।

মাওনা চৌরাস্তা শ্যারস এডুকেশন সেন্টারের শিক্ষার্থীরা জানান, ফুটওভার ব্রিজ না থাকায় সড়ক পারাপার করতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।

আরও পড়ুনঃ  শিক্ষক নিয়োগের ক্ষমতা ফেরানোর সিদ্ধান্ত বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি