Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন ও জমি দখলের অভিযোগ তাহিরপুরে খাল ইজারার নামে টাকা আদায়ের অভিযোগ, বৈধতা নিয়ে প্রশ্ন শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও চরভদ্রাসনে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস ধর্ম-বর্ণ নয়, পরিচয় একটাই—আমরা বাংলাদেশি, চট্টগ্রামে প্রধানমন্ত্রী বিশ্বম্ভরপুরে ২৬টি পূজামণ্ডপ পরিদর্শন, নেতৃবৃন্দের শারদীয় শুভেচ্ছা বিনিময়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই গোডাউন পুড়ে ছাই

 

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মধ্যবাজার এলাকায় সোমবার (৩ নভেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত প্রচেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দুটি গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

সকাল সাড়ে ১০টার দিকে একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে আমিনুল ইসলামের হার্ডওয়্যার দোকানের গুদামঘর ও ফারুকের লেপ-তোষকের তুলার গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়
স্থানীয় ব্যবসায়ী আমান উল্লাহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ তুলার গোডাউনে আগুন জ্বলতে দেখে বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যোগ দেন। তিনি আরও বলেন, “বাজারে তুলার গোডাউন স্থাপন কতটা যৌক্তিক তা এখনই ভেবে দেখা দরকার। গত বছরও এমন আগুনের ঘটনা ঘটেছিল।”

 

অন্য এক ব্যবসায়ী রুকুনুজ্জামান বলেন, “তুলার গোডাউন থেকেই আগুনের সূচনা হয়। পাশের মার্কেটটিও ঝুঁকির মুখে ছিল। ব্যবসায়ীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।”

 

মোহাম্মদ আলীর একাডেমির প্রধান শিক্ষক রেজানুর রহমান জানান, “গোডাউনের পাশে আমার বিদ্যালয়ে আজ ৩২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। স্কুলের পাশে এ ধরনের ঝুঁকিপূর্ণ গোডাউন থাকা কতটা যৌক্তিক, তা প্রশাসনের দেখা উচিত। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

 

ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, “আমার দোকানের পিছনে একটি গুদাম ছিল যেখানে মালামাল সংরক্ষণ করতাম। পাশের তুলার গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে আমার প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”

 

মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার পর মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৮ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন ও জমি দখলের অভিযোগ

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই গোডাউন পুড়ে ছাই

সময়: ১০:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

 

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মধ্যবাজার এলাকায় সোমবার (৩ নভেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত প্রচেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দুটি গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

সকাল সাড়ে ১০টার দিকে একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে আমিনুল ইসলামের হার্ডওয়্যার দোকানের গুদামঘর ও ফারুকের লেপ-তোষকের তুলার গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়
স্থানীয় ব্যবসায়ী আমান উল্লাহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ তুলার গোডাউনে আগুন জ্বলতে দেখে বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যোগ দেন। তিনি আরও বলেন, “বাজারে তুলার গোডাউন স্থাপন কতটা যৌক্তিক তা এখনই ভেবে দেখা দরকার। গত বছরও এমন আগুনের ঘটনা ঘটেছিল।”

 

অন্য এক ব্যবসায়ী রুকুনুজ্জামান বলেন, “তুলার গোডাউন থেকেই আগুনের সূচনা হয়। পাশের মার্কেটটিও ঝুঁকির মুখে ছিল। ব্যবসায়ীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।”

 

মোহাম্মদ আলীর একাডেমির প্রধান শিক্ষক রেজানুর রহমান জানান, “গোডাউনের পাশে আমার বিদ্যালয়ে আজ ৩২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। স্কুলের পাশে এ ধরনের ঝুঁকিপূর্ণ গোডাউন থাকা কতটা যৌক্তিক, তা প্রশাসনের দেখা উচিত। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

 

ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, “আমার দোকানের পিছনে একটি গুদাম ছিল যেখানে মালামাল সংরক্ষণ করতাম। পাশের তুলার গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে আমার প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”

 

মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার পর মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৮ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি