Dhaka ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
গণ-অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান: সত্য, আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রাম শ্রীপুরে ৭৭৯০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মাদক আইনে মামলা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত বুড়িচংয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাস্তা সংস্কারের অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তার গালিগালাজের অভিযোগ পুঠিয়ায় অবৈধ সার মজুত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা, ৩৪ বস্তা টিএসপি ও ৮ বস্তা ডিএপি সার জব্দ রাউজানে সমাজ সংস্কার ও মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি, জলাবদ্ধতা ও কাদা-পানিতে নাজেহাল দোমাদী আদর্শ উচ্চ বিদ্যালয়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সড়ক-বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

  • Reporter Name
  • সময়: ০৯:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০ Time View

সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠকে ঘাসটির সম্ভাব্য ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাব উপস্থাপন করেন। ঘাসটির বিভিন্ন উপকারিতা এবং দেশের সড়ক ও বাঁধ নির্মাণে এর ব্যবহার নিয়ে সভায় ইতিবাচক মতামত দেন সংশ্লিষ্টরা।

কোন কোন প্রকল্পে বিন্না ঘাস ব্যবহার করা যেতে পারে, তা যাচাই করতে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে এ কমিটিতে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকবেন।

এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিন্না ঘাস ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ভাঙন ঠেকাতে কার্যকর বিন্না ঘাস

বিন্না ঘাস ভেটিভার ঘাস নামেও পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে মাটি ক্ষয় ও বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়।

এই ঘাসের শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। ফলে বৃষ্টির পানি বা স্রোতের কারণে মাটি সরে যাওয়ার ঝুঁকি কমে।

প্রতিকূল আবহাওয়াতেও বিন্না ঘাস টিকে থাকতে পারে। প্রচণ্ড গরম বা ঠান্ডার পাশাপাশি পানিতে দীর্ঘ সময় ডুবে থাকলেও এটি সহজে নষ্ট হয় না। এমনকি লবণাক্ত পরিবেশেও এর বেঁচে থাকার সক্ষমতা রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, টেকনিক্যাল কমিটির পর্যালোচনা ও গাইডলাইন তৈরির পর উপযুক্ত সড়ক, বাঁধ ও অবকাঠামো প্রকল্পে এই ঘাস ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে স্থানীয় সরকার, অর্থ, পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, পানি সম্পদ, কৃষি, পরিবেশসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ক্বারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হলেন হাফেজ ক্বারী নাজমুল হাসান
Tag :
জনপ্রিয় নিউজ

গণ-অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান: সত্য, আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রাম

সড়ক-বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

সময়: ০৯:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠকে ঘাসটির সম্ভাব্য ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাব উপস্থাপন করেন। ঘাসটির বিভিন্ন উপকারিতা এবং দেশের সড়ক ও বাঁধ নির্মাণে এর ব্যবহার নিয়ে সভায় ইতিবাচক মতামত দেন সংশ্লিষ্টরা।

কোন কোন প্রকল্পে বিন্না ঘাস ব্যবহার করা যেতে পারে, তা যাচাই করতে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে এ কমিটিতে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকবেন।

এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিন্না ঘাস ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ভাঙন ঠেকাতে কার্যকর বিন্না ঘাস

বিন্না ঘাস ভেটিভার ঘাস নামেও পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে মাটি ক্ষয় ও বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়।

এই ঘাসের শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। ফলে বৃষ্টির পানি বা স্রোতের কারণে মাটি সরে যাওয়ার ঝুঁকি কমে।

প্রতিকূল আবহাওয়াতেও বিন্না ঘাস টিকে থাকতে পারে। প্রচণ্ড গরম বা ঠান্ডার পাশাপাশি পানিতে দীর্ঘ সময় ডুবে থাকলেও এটি সহজে নষ্ট হয় না। এমনকি লবণাক্ত পরিবেশেও এর বেঁচে থাকার সক্ষমতা রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, টেকনিক্যাল কমিটির পর্যালোচনা ও গাইডলাইন তৈরির পর উপযুক্ত সড়ক, বাঁধ ও অবকাঠামো প্রকল্পে এই ঘাস ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে স্থানীয় সরকার, অর্থ, পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, পানি সম্পদ, কৃষি, পরিবেশসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাস্তা সংস্কারের অভিযোগ দিতে গিয়ে পৌর কর্মকর্তার গালিগালাজের অভিযোগ