Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান নিরাপদ সড়ক চাইয়ের সংবাদ সম্মেলন:পাইকগাছায় এক বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রটোকল ভঙ্গের অভিযোগ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি পূর্বধলায় জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঠাকুরগাঁওয়ে ‘সহায়’-এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ টাকায় পূজার বাজার পেলেন ৩৫০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মির্জা ফয়সল আমীন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ নবীনগরে সাংবাদিক রুহেলের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ ৩১ অক্টোবরের লংমার্চ উপলক্ষে ফুলতলা বাসস্ট্যান্ডের পথসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’, স্বাস্থ্য কর্মকর্তার পোস্ট ঘিরে বিতর্ক

  • Reporter Name
  • সময়: ০৫:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৪ Time View

গণমাধ্যমকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে সাতক্ষীরার তালা উপজেলায়। এ ঘটনায় তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়   সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ডা. মিজানুর রহমান লেখেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’

একজন সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়। পরে তাঁর ফেসবুক টাইমলাইন থেকে পোস্টটি মুছে ফেলা হয় অথবা এর গোপনীয়তা পরিবর্তন করা হয়।

এ ঘটনায় সাতক্ষীরা ও তালা উপজেলার সাংবাদিক সংগঠনগুলোর নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের মতে, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। তাই গণমাধ্যমকর্মীদের একটি পেশাজীবী গোষ্ঠী হিসেবে লক্ষ্য করে এমন মন্তব্য দায়িত্বশীল পদে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে কাম্য নয়।

স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বলেন, এ ধরনের মন্তব্য সাংবাদিক সমাজকে হেয় করার শামিল। সরকারি কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ডা. মিজানুর রহমানের আরও সতর্ক ও দায়িত্বশীল থাকা উচিত। একই সঙ্গে তাঁরা এ মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আ. সালাম বলেন, “একজন চিকিৎসক সাংবাদিকদের নিয়ে কখনো এমন লিখতে পারেন না। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দায়িত্বশীল পদে থাকা সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন

‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’, স্বাস্থ্য কর্মকর্তার পোস্ট ঘিরে বিতর্ক

সময়: ০৫:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬