Dhaka ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৭:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৬৯ Time View

ওসমান গনি
বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সেনা জোনের উদ্যোগে আজ ১০ জুন ২০২৬ ইং, বিকেল ১৫.৩০ ঘটিকায় বান্দরবান সেনা জোন মাঠে সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বান্দরবান সেনা জোন দল এবং বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান সেনা জোন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি, জোন উপ-অধিনায়ক, বান্দরবান সেনা জোন এবং জেলা ক্রীড়া অফিসার, বান্দরবান জনাব মোঃ রেজাউল করিম। এছাড়াও বান্দরবান সেনা জোনের অন্যান্য কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য, দলগত সমন্বয় এবং খেলোয়াড়সুলভ মনোভাব উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত অংশগ্রহণ, যা সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য বার্তা বহন করে।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রতিযোগিতার সার্বিক আয়োজন ও খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করার লক্ষ্যে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনী ও স্থানীয় ক্রীড়া সংগঠনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্প্রীতির এই আয়োজন উপস্থিত সকলের প্রশংসা কুড়ায় এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :
জনপ্রিয় নিউজ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

সময়: ০৭:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬