
মতিউর রহমান,সরিষাবাড়ি,জামালপুর:
“দক্ষ যুব গড়বে দেশ’ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুব দিবস।১ নভেম্বর রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যথাযথ মর্যাদায় এ দিবসটি অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের মাননীয় এমপি ও অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদুল কবির তালুকদার শামীম এর নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি র ্যালী বের হয়ে প্রধান সড়ক ধরে উপজেলা কমপ্লেক্স হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজজিদ। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ এর সঞ্চলনায় যুব দিবসের তাৎপর্য্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার অনূপ সিংহ,মৎস্য অফিসার মাহমুদুর রহমান,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সফল যুব আন্নু মিয়া প্রমুখ। এ সময় বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন যুব সমিতির সদস্যবৃন্দ এবং সুধি মন্ডলী ও আত্মকর্মীগণ ও বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সফল যুব আত্মকর্মী সাগরিকা তার জিবনের কষ্টার্জিত সফলতা তুলে ধরে যুবদের স্বাবলম্বী হতে করণীয় শীর্ষক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে যুবদের মাঝে ঋণের চেক,প্রশিক্ষিতদের মাঝে সনদ এবং গাছের চাড়া বিতরণ করেন অতিথিবৃন্দ।
Reporter Name 
























