Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটে মাটি ছাড়া মিরপুরে মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে আটক ৫ জনকে মুচলেকায় মুক্তি পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়নে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি কামরুল কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী নরসিংদীতে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ইউনিয়ন পরিষদের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত সাংবাদিকতার অধিকার রক্ষায় নতুন দিগন্ত: সরকারি নিবন্ধন পাওয়ায় ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র আনন্দ আয়োজন নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়ির নির্মাণকাজে বাধা, বিএনপি নেতা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাভার ও ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৫

মোহাম্মদ ইয়াসিন, সাভার (আশুলিয়া) ঢাকা থেকে:

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর বিশেষ অভিযানে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১০ মে) সকালে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত ৯টার দিকে ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নাজমা (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ধামরাই উপজেলার কালামপুর ইউনিয়নের বাটুলিয়া এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, আশুলিয়া-র দক্ষিণ গাজীরচট এলাকায় পৃথক অভিযানে আরও তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশালের উজিরপুর উপজেলার ডহরপাড়া এলাকার মেহেদী হাসান তুহিন (৩৪), আশুলিয়ার গাজীরচট কাঠালতলা মাঠ এলাকার সাদ্দাম হোসেন (৩৫) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর এলাকার জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২)।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে পরিচালিত অভিযানে মেহেদী হাসান তুহিন ও সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা ২০০ পুড়িয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাব অ্যাওয়ার্ড-২০২৫ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার
Tag :
জনপ্রিয় নিউজ

চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটে মাটি ছাড়া

সাভার ও ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৫

সময়: ০৯:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মোহাম্মদ ইয়াসিন, সাভার (আশুলিয়া) ঢাকা থেকে:

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর বিশেষ অভিযানে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১০ মে) সকালে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর)-এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত ৯টার দিকে ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নাজমা (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ধামরাই উপজেলার কালামপুর ইউনিয়নের বাটুলিয়া এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, আশুলিয়া-র দক্ষিণ গাজীরচট এলাকায় পৃথক অভিযানে আরও তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশালের উজিরপুর উপজেলার ডহরপাড়া এলাকার মেহেদী হাসান তুহিন (৩৪), আশুলিয়ার গাজীরচট কাঠালতলা মাঠ এলাকার সাদ্দাম হোসেন (৩৫) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর এলাকার জিয়াউর রহমান ওরফে জিয়া (৪২)।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে পরিচালিত অভিযানে মেহেদী হাসান তুহিন ও সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা ২০০ পুড়িয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত