Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিকিউরিটি গার্ড পরিচয়ে প্রতারণা: নিউ জার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ০৭:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৬০ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ব্যাংকের নিরাপত্তা প্রহরীর পরিচয় দিয়ে এক নারীর কাছ থেকে ২৫ হাজার মার্কিন ডলার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া এবং আরও ৩০ হাজার ডলার নেওয়ার চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে রিভারসাইড টাউনশিপ পুলিশ।

গত ৩১ জুলাই রিভারসাইড টাউনশিপ পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুজন হলেন এ্যাগ হারবার এলাকার বাসিন্দা মোহাম্মদ এন ইসলাম (৪৮) এবং ওয়েস্টভিলের বাসিন্দা মোহাম্মদ জেড ইসলাম (৫৮)। তাদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, মোহাম্মদ জেড ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবং মোহাম্মদ এন ইসলামের বাড়ি নড়াইলে।

পুলিশের তথ্যমতে, কয়েকদিন আগে এক নারী অভিযোগ করেন, প্রতারকচক্র তার কম্পিউটারে ভাইরাস সংক্রমণের ভয় দেখিয়ে দাবি করে যে, এতে একটি ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এফবিআই তদন্তে তিনি সমস্যায় পড়তে পারেন। পরে তার কম্পিউটারে একটি ফোন নম্বর দেখানো হয়, যেখানে যোগাযোগ করলে সমস্যার সমাধান হবে বলে জানানো হয়।

ফোন করলে তাকে বলা হয়, বিষয়টি নিষ্পত্তির জন্য নগদ ২৫ হাজার ডলার ব্যাংকের নিরাপত্তা কর্মীর কাছে দিতে হবে। নির্দেশনা অনুযায়ী তিনি ব্যাংক থেকে টাকা তুলে বাসায় এনে একটি খামে রাখেন এবং এক ব্যক্তি এসে তা নিয়ে যান।

এর কিছুক্ষণ পর আবার ফোন করে আরও ৩০ হাজার ডলার দাবি করা হয়। এ সময় ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ পরিকল্পিতভাবে তাকে প্রতারকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে বলে।

নির্ধারিত সময়ে দুই ব্যক্তি ব্যাংকের নিরাপত্তাকর্মীর পরিচয়ে ওই নারীর বাসায় এসে ৩০ হাজার ডলার সংগ্রহ করে বের হওয়ার সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

পরে তাদের স্থানীয় আদালতে হাজির করা হলে আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।

এ ঘটনায় একই ধরনের প্রতারণার শিকার হয়ে থাকলে রিভারসাইড টাউনশিপ পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হলেন মঞ্জুর চৌধুরী

পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে টেলিফোন, ভুয়া প্রযুক্তিগত সহায়তা এবং নিরাপত্তা সংক্রান্ত ভয়ভীতি দেখিয়ে প্রতারণার ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে বেড়েছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং অচেনা ব্যক্তির কাছে নগদ অর্থ বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের বাফেলো শহরে একই ধরনের একটি স্প্যাম কল জালিয়াতির ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত নিয়ামত উল্লাহ (৩১) গ্রেফতার হন। অভিযোগ ছিল, তিনি নিজেকে একটি অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে ভুক্তভোগীদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করতেন। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণমুদ্রা এবং একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয় বলে জানিয়েছিল তদন্তকারী সংস্থা।

Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

সিকিউরিটি গার্ড পরিচয়ে প্রতারণা: নিউ জার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার

সময়: ০৭:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬