Dhaka ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন হাজী জসিম উদ্দিন এমপি সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন গৌরীপুরের আজিজুল হক গংদের হাত থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার চায় মিজানুর রহমান গংরা গোদাগাড়ী পৌরসভার সার্ভেয়ার কবিরের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল ফাইল গায়েব ও টাকার বিনিময়ে জমি কম বেশি করার গুরুতর অভিযোগ নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক সুনামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা, তৃণমূলকে শক্তিশালী করে সরকার গঠনের আহ্বান শামীম হায়দার পাটোয়ারী দিনাজপুর বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বী- বার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায়

  • Reporter Name
  • সময়: ১০:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ Time View

পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় কৃষকের গোয়ালঘর থেকে দুটি গাভী গরু চুরির অভিযোগ উঠেছে। চুরি করা গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ব্যবহারের দৃশ্য স্থানীয় একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে গলাচিপা থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. মাসুম বিল্লাহ (২৭) তাঁর পাঁচটি গরু গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাডাকির শব্দে ঘুম থেকে উঠে তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন, দুটি গাভী নেই। পরে আশপাশে খোঁজ করেও গরু দুটির সন্ধান পাওয়া যায়নি।
ভুক্তভোগীর দাবি, চুরি যাওয়া গরু দুটির মোট আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে একটি লাল রঙের চার মাসের গাভিন গরুর মূল্য প্রায় ১ লাখ টাকা এবং কালো রঙের অপর গাভীটির মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে স্থানীয় কালারাজা বাজারের একটি হার্ডওয়্যার দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে মেট্রো-ন-২২-১৯৮১ নম্বরের একটি ট্রাকে করে চুরি করা গরু নিয়ে কয়েকজনকে চলে যেতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। ওই ট্রাকের মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এ ঘটনায় মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় এজাহার দায়ের করেন। এজাহারে মো. স্বপন শরীফ (৪০), মো. সবুজ গাজী (৩০), মো. ইমরান হাওলাদার (৩২), মো. মাসুম খান (৩৫), মো. বশির হাওলাদার (৫৫) ও মো. দুলাল হাওলাদার (৩৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বাদী মো. মাসুম বিল্লাহর বাড়ি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে। তাঁর বাবার নাম মো. হোসেন খান।

আরও পড়ুনঃ  পটুয়াখালীতে দেশীয় অস্ত্রসহ আলিম গ্রেপ্তার

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। চুরি ঠেকাতে রাতের বেলায় নজরদারি বাড়ানো এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

Tag :
জনপ্রিয় নিউজ

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন হাজী জসিম উদ্দিন এমপি

সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায়

সময়: ১০:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় কৃষকের গোয়ালঘর থেকে দুটি গাভী গরু চুরির অভিযোগ উঠেছে। চুরি করা গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ব্যবহারের দৃশ্য স্থানীয় একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে গলাচিপা থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. মাসুম বিল্লাহ (২৭) তাঁর পাঁচটি গরু গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাডাকির শব্দে ঘুম থেকে উঠে তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন, দুটি গাভী নেই। পরে আশপাশে খোঁজ করেও গরু দুটির সন্ধান পাওয়া যায়নি।
ভুক্তভোগীর দাবি, চুরি যাওয়া গরু দুটির মোট আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে একটি লাল রঙের চার মাসের গাভিন গরুর মূল্য প্রায় ১ লাখ টাকা এবং কালো রঙের অপর গাভীটির মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে স্থানীয় কালারাজা বাজারের একটি হার্ডওয়্যার দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে মেট্রো-ন-২২-১৯৮১ নম্বরের একটি ট্রাকে করে চুরি করা গরু নিয়ে কয়েকজনকে চলে যেতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। ওই ট্রাকের মালিকানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এ ঘটনায় মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় এজাহার দায়ের করেন। এজাহারে মো. স্বপন শরীফ (৪০), মো. সবুজ গাজী (৩০), মো. ইমরান হাওলাদার (৩২), মো. মাসুম খান (৩৫), মো. বশির হাওলাদার (৫৫) ও মো. দুলাল হাওলাদার (৩৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বাদী মো. মাসুম বিল্লাহর বাড়ি গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে। তাঁর বাবার নাম মো. হোসেন খান।

আরও পড়ুনঃ  কক্সবাজারে বিভিন্ন মামলায় ১৪ জন আটক পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান