Dhaka ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধীদের হট্টগোল, রাশেদ খাঁনের ক্ষোভ

  • Reporter Name
  • সময়: ১১:২৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪৩ Time View

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যদের হট্টগোল ও প্রতিবাদের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, বিরোধী দলের সদস্যরা পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘বেয়াদবি’ করছেন।

একই সঙ্গে জামায়াত-এনসিপির বিরুদ্ধে আওয়ামী লীগের নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়া এবং সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালানোর অভিযোগ তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যরা পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধী সদস্যদের এমন প্রতিক্রিয়াকে তিনি অসহনীয় বলে উল্লেখ করেন।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, বিএনপি সরকার আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কাজ করছে। অন্যদিকে জামায়াত-এনসিপি আওয়ামী লীগের নাশকতার দায় সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, জামায়াত আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী অবস্থান থেকে সরে এসে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সদস্যদের সঙ্গে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরেন।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দিতে দাঁড়ালে বিরোধী দলের কয়েকজন সদস্য প্রতিবাদ জানান। প্রাথমিক তদন্তে পেট্রোলবোমা হামলার প্রমাণ মেলেনি বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করলে সংসদে হট্টগোল আরও বেড়ে যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের একটি পুরোনো ও পরিত্যক্ত বাড়িতে আগুন লাগে। ৯৯৯ নম্বরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের দেয়াল, ঘরের মেঝে, বৈদ্যুতিক ওয়্যারিং, মিটার এবং স্থানীয়দের সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষ হওয়ার আগে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এ সময় তিনি তথ্য-উপাত্ত ও ছবি দেখিয়ে বক্তব্য দিতে শুরু করলে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ ও হইচই করেন।

একপর্যায়ে হট্টগোলের মধ্যে বক্তব্য থামিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী সদস্যদের তাঁর বক্তব্য শোনার আহ্বান জানান। পাশাপাশি বক্তব্য শেষে স্পিকারের অনুমতি নিয়ে তাঁদের পাল্টা বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিরোধীদের হট্টগোল, রাশেদ খাঁনের ক্ষোভ

সময়: ১১:২৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬