Dhaka ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে

  • Reporter Name
  • সময়: ১২:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। বুধবার (১২ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছেছে।

অক্টোবর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে ৮৯ দশমিক ৬১ ডলার। গত ফেব্রুয়ারির তুলনায় এ দাম প্রায় ২৪ শতাংশ বেশি।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ আগে হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, সংঘাতের আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করলেও গত সোমবার সেখানে মাত্র ১০টি জাহাজ চলাচল করেছে।

কাতার জানিয়েছে, ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ইরান অবরোধ প্রত্যাহার ও যুদ্ধের ক্ষতিপূরণসহ কয়েকটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত জলপথটি বন্ধ রাখার অবস্থানে রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে বাস্তবে সেখানে জাহাজ চলাচল এখনো অত্যন্ত সীমিত।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনায় দ্রুত অগ্রগতি না হলে তেলের দাম ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৯০ ডলারের মধ্যে থাকতে পারে। দীর্ঘস্থায়ী সংকট হলে বিশ্বজুড়ে জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতির ওপরও বাড়তি চাপ তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ  গোল্ডেন এ+ পেয়েছে মারজানা, ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায়
Tag :
জনপ্রিয় নিউজ

হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে

সময়: ১২:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬