মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া সাহাব্দীনগর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান উৎসব অঙ্গন শ্রীশ্রী লোকনাথ ধাম-এ ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আগামী ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ (৩০ মার্চ ২০২৭) থেকে ১৩ এপ্রিল ২০২৭ পর্যন্ত টানা ১৫ দিনব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হবে।
মহোৎসব উপলক্ষে প্রতিদিন দিন-রাতব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সংগীত, সাধুসঙ্গ, শাস্ত্রপাঠ এবং মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং সকল জীবের মঙ্গল কামনায় এ মহোৎসবের আয়োজন করা হয়েছে।
মহোৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা নামসংকীর্তন দল অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে—
- শ্রী জয়রাম সম্প্রদায় (চট্টগ্রাম)
- শ্রী জয় গুরু সম্প্রদায় (সিলেট)
- শ্রী ভগবান সম্প্রদায় (চট্টগ্রাম)
- শ্রী প্রভু প্রাণ কৃষ্ণ (ঢাকা)
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় এই মহোৎসবের প্রতিটি পর্বে ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা অনুষ্ঠানকে আরও সার্থক ও সফল করে তুলবে। তাই সকল সনাতন ধর্মাবলম্বী, ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষকে যথাসময়ে উপস্থিত থেকে মহানাম যজ্ঞ ও নামসংকীর্তনে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
ভক্ত অর্ঘ্য ও প্রণামী প্রদানের জন্য যোগাযোগ
০১৮২৩-৮৪১৬০৭ (বিকাশ / নগদ)
অনুষ্ঠানস্থল
উৎসব অঙ্গন শ্রীশ্রী লোকনাথ ধাম
গ্রাম: পারুয়া, সাহাব্দীনগর
উপজেলা: রাঙ্গুনিয়া
জেলা
Reporter Name 




























