বিলুপ্তপ্রায় একান্নবর্তী সংসারের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। শামীম জামানের নাটকটির প্রচার শুরু হয়েছিল কিছুদিন আগেই। দর্শকের সাড়ায় একে একে ৪৯টি পর্ব পার করেছে নাটকটি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে এর ৫০তম পর্ব।
নয়নপুর গ্রামের অশীতিপর বৃদ্ধ সেরাজ খাঁ প্রচুর সম্পত্তির মালিক। গ্রামে তাঁর বাড়িটা সবচেয়ে বড়। বাড়িতে লোকসংখ্যাও অনেক। সেরাজের দুই ছেলে মেরাজ ও এন্তাজ। তাঁদের স্ত্রী, সন্তান আর বিধবা বোনকে ঘিরে নানা ঘটনা প্রবাহিত হয় গল্পে। কখনো হাসি-তামাশা, কখনো ঝগড়া—পরিবারের অম্ল-মধুর নানা দিক ফুটে উঠছে নাটকটিতে।
‘এক পাতিলের সংসার’ রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দীন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, আ খ ম হাসান, ফারজানা মিহি, শামীম জামান, জয় রাজ, রেজমিন সেতু, আহসানুল হক মিনু, শফিক খান দিলু, শেলী আহসান, সালাউদ্দিন লাভলু, সাদ্দাম মালসহ আরও অনেকে।
নাটকটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে।
Reporter Name 




























