Dhaka ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো বিশাল সাপ, আতঙ্কে পরিবার মির্জা ফখরুলের বিদায়ী বার্তায় সারজিসের শুভকামনা বন্যার পর আজ থেকে চট্টগ্রামে ফের শুরু এইচএসসি ও আলিম পরীক্ষা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি এলএনজি সরবরাহ বন্ধ, ঢাকার সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বাঁশখালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ দেশ ও জাতির কল্যাণে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান, রবিবার ভার্চুয়াল সভা হ্নীলায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার: কথিত মূল হোতা নিয়ে প্রশ্ন, তদন্তে আসতে পারে আরও তথ্য স্বামীর মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

৮টি সৌদি তেলবাহী জাহাজে হামলার দাবি হুতিদের

  • Reporter Name
  • সময়: ০৮:২৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২১ Time View

লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি এবং আশপাশের জলপথে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (১৯ আগস্ট) হুতিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সাবা নিউজ।

হুতিদের দাবি, গত ২০ জুলাই থেকে সৌদি আরবের তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। আক্রান্ত আটটি ট্যাংকারের মধ্যে পাঁচটি লোহিত সাগরে এবং বাকি তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

এ ছাড়া লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলকারী সৌদি আরবের ৫০টির বেশি জাহাজকে বাধা দেওয়ার দাবি করেছে হুতিরা। তাদের ভাষ্য, এসব ঘটনার কারণে কয়েকটি জাহাজকে নির্ধারিত পথ পরিবর্তন করতেও বাধ্য করা হয়েছে।

হুতি বিদ্রোহীরা আরও দাবি করেছে, মোখা বন্দরের কাছে সৌদি আরব থেকে অস্ত্র বহনকারী দুটি সামরিক ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের ১০টি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছে তারা।

তবে হুতিদের এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে জুলাইয়ের শেষ দিকে হুতি বাহিনী লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিতে সৌদি পণ্যবাহী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দিয়েছিল।

বাব এল-মান্দেব আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। আর লোহিত সাগরের উত্তর প্রান্তে রয়েছে মিসরের সুয়েজ খাল, যা এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের অন্যতম প্রধান পথ।

হুতিদের তৎপরতার কারণে ওই অঞ্চলে জাহাজ চলাচলে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে তেলবাহী জাহাজের ওপর হামলার দাবি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়াতে পারে।

আরও পড়ুনঃ  অর্থবছরের সময় বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন হিসাব বছর
Tag :
জনপ্রিয় নিউজ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৮টি সৌদি তেলবাহী জাহাজে হামলার দাবি হুতিদের

সময়: ০৮:২৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি এবং আশপাশের জলপথে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (১৯ আগস্ট) হুতিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সাবা নিউজ।

হুতিদের দাবি, গত ২০ জুলাই থেকে সৌদি আরবের তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। আক্রান্ত আটটি ট্যাংকারের মধ্যে পাঁচটি লোহিত সাগরে এবং বাকি তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

এ ছাড়া লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলকারী সৌদি আরবের ৫০টির বেশি জাহাজকে বাধা দেওয়ার দাবি করেছে হুতিরা। তাদের ভাষ্য, এসব ঘটনার কারণে কয়েকটি জাহাজকে নির্ধারিত পথ পরিবর্তন করতেও বাধ্য করা হয়েছে।

হুতি বিদ্রোহীরা আরও দাবি করেছে, মোখা বন্দরের কাছে সৌদি আরব থেকে অস্ত্র বহনকারী দুটি সামরিক ল্যান্ডিং জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের ১০টি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছে তারা।

তবে হুতিদের এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে জুলাইয়ের শেষ দিকে হুতি বাহিনী লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিতে সৌদি পণ্যবাহী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দিয়েছিল।

বাব এল-মান্দেব আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। আর লোহিত সাগরের উত্তর প্রান্তে রয়েছে মিসরের সুয়েজ খাল, যা এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের অন্যতম প্রধান পথ।

হুতিদের তৎপরতার কারণে ওই অঞ্চলে জাহাজ চলাচলে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে তেলবাহী জাহাজের ওপর হামলার দাবি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়াতে পারে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট