Dhaka ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদে এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থান হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি তুহিন র‍্যাবের হাতে গ্রেফতার ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক, স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের মাঝে ফেসবুকের রিলস বিভাগে এখনো অনেক ব্যবহারকারীর স্ক্রিনে ‘Oops… We can’t process this request at the moment’ বার্তা দেখা যাচ্ছে, যা চলমান প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত দিচ্ছে ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী ৪৬টি উদ্ভাবনী প্রজেক্টে মুখর মানিকনগর মডেল হাই স্কুল: ডেমরায় বিজ্ঞান, প্রযুক্তি ও স্টার্টআপ ভাবনার মিলনমেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামনস্কতা বিকাশে ব্যতিক্রমী আয়োজন চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিবির কর্মীর মৃত্যু ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ক্ষতির ক্ষত

ক্ষতির ক্ষত

মোঃ নজরুল ইসলাম বুলবুল মোল্লা

ভাঙারির দোকান খুলে এবার আমার
পাকস্থলীর পাটাতনে নরকের আগুন
আলসারের উচ্ছৃঙ্খল ক্ষত ।
একেক মাল একেকজনে একেক ভাবে নামকরণ দেয় ,
একেকজন একেক স্থানে লুকিয়ে রাখতে ব্যস্ত হয়।

পুরোনো লোহার রডকে কেউ বলে সোনার ডাং,
কেউবা বলে গলির আঁধারে নিক্ষিপ্ত শুয়োরের শিশ্ন
জাতের বেজ্জাতি উল্লাস।

ভাঙা বোতলের কাঁচের টুকরোগুলো
কারোর কাছে হীরক খণ্ড ,
অন্য পক্ষ এসে বলে অশ্লীল গল্পের চটকদার বিজ্ঞাপন।

বিদ্যুতের ছেঁড়া তার অথবা উচ্ছিষ্ট প্লাস্টিক
কারোর কাছে টপ লেভেলের নিবন্ধের ভাষা,
কারোর কাছে বেশ্যালয়ের মদ পঁচা ঘ্রাণ।

এখানেই দ্বন্দ্বের সমাপ্তি নয় ,
সবপক্ষই তাদের ঘোষিত মূল্যবান সম্পদ গুলো সামলাতে
মরিয়া হয়ে ওঠে নিরাপদ গোলাঘর খোঁজায় ।

কেউ বেছে নেয় লুঙ্গির তল কিংবা জাইঙ্গার পকেট ,
কেউবা একেবারে গোপনাঙ্গে ঢুকিয়ে রাখে;
পাছে ভয় আমি হৃদয়হীন ব্যবসায়ী যদি লুট করে ফেলি।

এখানেও ভোগান্তির শেষ নেই –
খাঁটি-নকল পরখ করতে
আমাকে ঝরাতে হয় মেধাবী নামের জোৎস্নার লাল ।
আমার আর বলা হয়ে উঠছে না,
‘ আমার ব্যবসা এবার পুরো রমরমা ‘।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে দুর্নীতির অভিযোগ সরাসরি জানাতে 'সিএমএম'র নতুন ব্যবস্থা চালু
Tag :
জনপ্রিয় নিউজ

মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদে এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থান

ক্ষতির ক্ষত

সময়: ০১:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

ক্ষতির ক্ষত

মোঃ নজরুল ইসলাম বুলবুল মোল্লা

ভাঙারির দোকান খুলে এবার আমার
পাকস্থলীর পাটাতনে নরকের আগুন
আলসারের উচ্ছৃঙ্খল ক্ষত ।
একেক মাল একেকজনে একেক ভাবে নামকরণ দেয় ,
একেকজন একেক স্থানে লুকিয়ে রাখতে ব্যস্ত হয়।

পুরোনো লোহার রডকে কেউ বলে সোনার ডাং,
কেউবা বলে গলির আঁধারে নিক্ষিপ্ত শুয়োরের শিশ্ন
জাতের বেজ্জাতি উল্লাস।

ভাঙা বোতলের কাঁচের টুকরোগুলো
কারোর কাছে হীরক খণ্ড ,
অন্য পক্ষ এসে বলে অশ্লীল গল্পের চটকদার বিজ্ঞাপন।

বিদ্যুতের ছেঁড়া তার অথবা উচ্ছিষ্ট প্লাস্টিক
কারোর কাছে টপ লেভেলের নিবন্ধের ভাষা,
কারোর কাছে বেশ্যালয়ের মদ পঁচা ঘ্রাণ।

এখানেই দ্বন্দ্বের সমাপ্তি নয় ,
সবপক্ষই তাদের ঘোষিত মূল্যবান সম্পদ গুলো সামলাতে
মরিয়া হয়ে ওঠে নিরাপদ গোলাঘর খোঁজায় ।

কেউ বেছে নেয় লুঙ্গির তল কিংবা জাইঙ্গার পকেট ,
কেউবা একেবারে গোপনাঙ্গে ঢুকিয়ে রাখে;
পাছে ভয় আমি হৃদয়হীন ব্যবসায়ী যদি লুট করে ফেলি।

এখানেও ভোগান্তির শেষ নেই –
খাঁটি-নকল পরখ করতে
আমাকে ঝরাতে হয় মেধাবী নামের জোৎস্নার লাল ।
আমার আর বলা হয়ে উঠছে না,
‘ আমার ব্যবসা এবার পুরো রমরমা ‘।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ