Dhaka ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সিরাজদিখানে ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় মা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পালিত হলো রেড রোডে- বিশ্ব যোগা দিবস নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ৷ বসুন্দিয়ায় শিল্প বর্জ্যের বিষে জনজীবন অতিষ্ঠ; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের ভয়ভীতি বৃষ্টি ও উজানের ঢলে দুর্ভোগ বাড়ছে তাহিরপুরে কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ পাহাড় ও বন রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করবে গ্রীন রোড শো: থানজামা লুসাই মণিরামপুরে জাপার বড় ধাক্কা,সভাপতি এম এ হালিমের জাতীয় পার্টি থেকে পদত্যাগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জে বসন্ত বরন উৎসব

  • Reporter Name
  • সময়: ০৮:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩০ Time View

আমীর হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি:

আজ সুনামগঞ্জ জেলার শিল্পকলা একাডেমীর উদ্যোগে এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগানে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বসন্ত বরণ উৎসব। প্রকৃতির রঙ আর মানুষের আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো শিমুল বাগান এলাকা। বসন্তের আগমনে লাল শিমুল ফুলের ছোঁয়া আর সাংস্কৃতিক পরিবেশনায় তৈরি হয় এক অনন্য উৎসবমুখর।

উৎসবে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী গোষ্ঠী পরিবেশন করে মনোমুগ্ধকর নৃত্য। তাদের পরিবেশনায় বসন্তের প্রাণবন্ততা ফুটে ওঠে দর্শকদের সামনে। নৃত্য, গান ও নানা সাংস্কৃতিক আয়োজন উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: ইলিয়াছ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়, উপজেলার নির্বাহী অফিসারগণসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অতিথিবৃন্দ বসন্ত বরণের এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সাংস্কৃতিক উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে শিমুল বাগান ছিল পরিপূর্ণ। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান, জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক চৌধুরী। তার উপস্থিতি ও পরিবেশনা দর্শনার্থীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। গান শুনে দর্শকরা মুহূর্তেই বসন্তের আনন্দে মেতে ওঠেন।
সব মিলিয়ে আজকের বসন্ত বরণ উৎসব সুনামগঞ্জের সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্যকে একসাথে তুলে ধরে একটি স্মরণীয় দিনে পরিণত হয়।

আরও পড়ুনঃ  শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

সিরাজদিখানে ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় মা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে বসন্ত বরন উৎসব

সময়: ০৮:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

আমীর হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি:

আজ সুনামগঞ্জ জেলার শিল্পকলা একাডেমীর উদ্যোগে এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগানে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বসন্ত বরণ উৎসব। প্রকৃতির রঙ আর মানুষের আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো শিমুল বাগান এলাকা। বসন্তের আগমনে লাল শিমুল ফুলের ছোঁয়া আর সাংস্কৃতিক পরিবেশনায় তৈরি হয় এক অনন্য উৎসবমুখর।

উৎসবে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী গোষ্ঠী পরিবেশন করে মনোমুগ্ধকর নৃত্য। তাদের পরিবেশনায় বসন্তের প্রাণবন্ততা ফুটে ওঠে দর্শকদের সামনে। নৃত্য, গান ও নানা সাংস্কৃতিক আয়োজন উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: ইলিয়াছ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়, উপজেলার নির্বাহী অফিসারগণসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অতিথিবৃন্দ বসন্ত বরণের এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সাংস্কৃতিক উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে শিমুল বাগান ছিল পরিপূর্ণ। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান, জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক চৌধুরী। তার উপস্থিতি ও পরিবেশনা দর্শনার্থীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। গান শুনে দর্শকরা মুহূর্তেই বসন্তের আনন্দে মেতে ওঠেন।
সব মিলিয়ে আজকের বসন্ত বরণ উৎসব সুনামগঞ্জের সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্যকে একসাথে তুলে ধরে একটি স্মরণীয় দিনে পরিণত হয়।

আরও পড়ুনঃ  পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত