Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০২:২৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ১৫ Time View

”বেফাক বোর্ডে মেধা তালিকা অর্জনকারী দুইজনকে দেয়া হয় রুপার ব্রেসলেট ”

মাহফুজুল হক, ইসলামিক রিপোর্টার:  রাজধানীর কামরাঙ্গীরচরের ব্যাটারী ঘাট এলাকায় অবস্থিত শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার উদ্যোগে অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুন, শনিবার সকাল ১০টায় মাদরাসা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক চেয়ারম্যান ও যুগ্ম-আহ্বায়ক হাজী মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক। বিশেষ অতিথি ছিলেন নিদাউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শহীদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন  যিনি মদিনার মাটিতে ৩০ বছর কুরআনের খেদমত করেছেন হাফেজ মাওলানা আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক তৈয়ব।

প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক তৈয়ব বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠিত শরীফাতুন্নিছা মহিলা মাদরাসা গত ১৫ বছর ধরে কন্যা সন্তানদের জন্য মানসম্মত দ্বীনি শিক্ষা প্রদান করে আসছে। এ পর্যন্ত অসংখ্য ছাত্রী আলিমা হয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে খেদমত আঞ্জাম দিচ্ছেন এবং অনেক প্রাক্তন ছাত্রী শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন। তিনি জানান, মাদরাসাটি ধারাবাহিকভাবে বেফাক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। ইতোমধ্যে ৩৬তম মেধাস্থানসহ বিভিন্ন বছরে একাধিক জাতীয় মেধাস্থান অর্জিত হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্বর্ণ ও রৌপ্যপদক প্রদানের বিশেষ ব্যবস্থা চালু রয়েছে। তিনি আরও জানান, সম্প্রতি সিসি ক্যামেরা স্থাপন, শ্রেণিকক্ষ সম্প্রসারণ, এলইডি লাইট ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি কোরবানির গোশত, শীতবস্ত্র, কম্বল ও ফল বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে মাদরাসাকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত উন্নীত করা, স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং ফারেগ শিক্ষার্থীদের জন্য ইংরেজি, কম্পিউটার, সেলাই ও রান্না বিষয়ক প্রশিক্ষণ চালুর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  অটোরিকশার ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ

অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ছয়জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা-২০২৬ প্রদান করা হয় হাজী মোঃ মনির হোসেন, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ রজীবুল হককে। এছাড়া শিক্ষা সম্মাননা-২০২৬ প্রদান করা হয় ন্যাশনাল কালচারাল সোসাইটি অব বাংলাদেশ (NCSB)-এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম আহম্মেদ, পাওয়ার প্লাস ইঞ্জিনিয়ারিং (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিয়াজুল করিম এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আবেদ আলীকে।

অনুষ্ঠানে মাদরাসার সিনিয়র শিক্ষকবৃন্দ মাদরাসার উন্নয়ন ও শিক্ষার মান নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতিতে মাদরাসার শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়। মাদরাসার সকল শিক্ষিকা-শিক্ষক ও স্টাফদের আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত হয়ে উঠেছে।

আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সময়: ০২:২৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

”বেফাক বোর্ডে মেধা তালিকা অর্জনকারী দুইজনকে দেয়া হয় রুপার ব্রেসলেট ”

মাহফুজুল হক, ইসলামিক রিপোর্টার:  রাজধানীর কামরাঙ্গীরচরের ব্যাটারী ঘাট এলাকায় অবস্থিত শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার উদ্যোগে অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুন, শনিবার সকাল ১০টায় মাদরাসা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক চেয়ারম্যান ও যুগ্ম-আহ্বায়ক হাজী মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক। বিশেষ অতিথি ছিলেন নিদাউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শহীদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন  যিনি মদিনার মাটিতে ৩০ বছর কুরআনের খেদমত করেছেন হাফেজ মাওলানা আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক তৈয়ব।

প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক তৈয়ব বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠিত শরীফাতুন্নিছা মহিলা মাদরাসা গত ১৫ বছর ধরে কন্যা সন্তানদের জন্য মানসম্মত দ্বীনি শিক্ষা প্রদান করে আসছে। এ পর্যন্ত অসংখ্য ছাত্রী আলিমা হয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে খেদমত আঞ্জাম দিচ্ছেন এবং অনেক প্রাক্তন ছাত্রী শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন। তিনি জানান, মাদরাসাটি ধারাবাহিকভাবে বেফাক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। ইতোমধ্যে ৩৬তম মেধাস্থানসহ বিভিন্ন বছরে একাধিক জাতীয় মেধাস্থান অর্জিত হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্বর্ণ ও রৌপ্যপদক প্রদানের বিশেষ ব্যবস্থা চালু রয়েছে। তিনি আরও জানান, সম্প্রতি সিসি ক্যামেরা স্থাপন, শ্রেণিকক্ষ সম্প্রসারণ, এলইডি লাইট ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি কোরবানির গোশত, শীতবস্ত্র, কম্বল ও ফল বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে মাদরাসাকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত উন্নীত করা, স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং ফারেগ শিক্ষার্থীদের জন্য ইংরেজি, কম্পিউটার, সেলাই ও রান্না বিষয়ক প্রশিক্ষণ চালুর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত