Dhaka ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

  • Reporter Name
  • সময়: ১০:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৩ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই বটতলা এলাকায় মরিচ ক্ষেতে অবৈধভাবে চাষ করা একটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং এএসআই আবু সাঈদ সুজনের নেতৃত্বে দক্ষিণ তিলাইয়ের বিস্তীর্ণ চরাঞ্চলে অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ তিলাই গ্রামের কৃষক ইউসুফ মিয়া তার মরিচ ক্ষেতের মধ্যে গোপনে একটি গাঁজা গাছ রোপণ করে দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন। প্রায় দুই বছর ধরে পরিচর্যার ফলে গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। তবে গাছে ফুল আসার আগেই পুলিশের নজরে পড়ে যায় গাছটি।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের প্ররোচনায় পড়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চাষে জড়িয়ে পড়েন। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক কারবারি কিংবা মাদক চাষী—কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, ওই এলাকায় আরও কোথাও গাঁজা চাষ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক
Tag :
জনপ্রিয় নিউজ

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে

মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

সময়: ১০:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই বটতলা এলাকায় মরিচ ক্ষেতে অবৈধভাবে চাষ করা একটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং এএসআই আবু সাঈদ সুজনের নেতৃত্বে দক্ষিণ তিলাইয়ের বিস্তীর্ণ চরাঞ্চলে অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ তিলাই গ্রামের কৃষক ইউসুফ মিয়া তার মরিচ ক্ষেতের মধ্যে গোপনে একটি গাঁজা গাছ রোপণ করে দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন। প্রায় দুই বছর ধরে পরিচর্যার ফলে গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। তবে গাছে ফুল আসার আগেই পুলিশের নজরে পড়ে যায় গাছটি।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের প্ররোচনায় পড়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চাষে জড়িয়ে পড়েন। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক কারবারি কিংবা মাদক চাষী—কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, ওই এলাকায় আরও কোথাও গাঁজা চাষ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় আদিবাসী পরিবারের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ