Dhaka ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২ ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত গৌরীপুরের সন্ত্রাসী রুবেল বাহিনীর হাত থেকে রেহাই পেতে চায় রিপন পরিবার বর্গ রামপালে মল্লিকেরবেড়ে এন. আমিন হেলথ জোন অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , ডিমলায় বীর মুক্তিযোদ্ধা হানিফ না ফেরার দেশে চলে গেলেন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শরিফুল ইসলামের পিতা আব্দুর রহমান,দাফন সম্পন্ন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড বাগেরহাটের রামপালে খাস জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রামপালে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ফুলপুরে পহেলা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা, দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৬:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ২৪ Time View

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়া সহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
মেলায় বাঙালির হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নানা সামগ্রী ও তৈজসপত্র প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। পাশাপাশি বৈশাখী মঞ্চে পরিবেশিত হয় গ্রামীণ সংস্কৃতিনির্ভর বিভিন্ন নাটিকা, যেমন—প্রাচীন আমলের রাজা-বাদশার গল্পভিত্তিক উপস্থাপনা। কৃষিকাজে ব্যবহৃত ঐতিহ্যবাহী উপকরণের প্রদর্শনীও ছিল মেলার অন্যতম আকর্ষণ।

এছাড়া দিনব্যাপী সংগীত পরিবেশনা ও লোকজ সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীন গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

ফুলতলার দামোদরে ছু-রিকা-ঘাতে যুবকের মৃ*ত্যু, আহত -২

ফুলপুরে পহেলা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা, দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

সময়: ০৬:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়া সহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
মেলায় বাঙালির হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নানা সামগ্রী ও তৈজসপত্র প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। পাশাপাশি বৈশাখী মঞ্চে পরিবেশিত হয় গ্রামীণ সংস্কৃতিনির্ভর বিভিন্ন নাটিকা, যেমন—প্রাচীন আমলের রাজা-বাদশার গল্পভিত্তিক উপস্থাপনা। কৃষিকাজে ব্যবহৃত ঐতিহ্যবাহী উপকরণের প্রদর্শনীও ছিল মেলার অন্যতম আকর্ষণ।

এছাড়া দিনব্যাপী সংগীত পরিবেশনা ও লোকজ সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয়দের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম মেডিকেলের সামনে এপিক হেলথ কেয়ার সাময়িক বন্ধ