
কালিগঞ্জ ব্যুরো, শেখ শরিফুল ইসলাম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, ইউনিয়ন বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী,বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশ নেন আনন্দ শোভাযাত্রায়। শোভাযাত্রাটি মৌতলা বাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণ যেয়ে শেষ হয়। এতে ছিল বৈশাখী সাজ, মুখোশ, প্ল্যাকার্ড ও নানা রঙের ব্যানার।
এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
দুপুরে আয়োজিত হয় গ্রামীণ মেলা, যেখানে ছিল নানা ধরনের হস্তশিল্প, মাটির তৈজসপত্র, পিঠা-পুলি এবং শিশুদের খেলনা। বিকাল সাড়ে ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে নববর্ষের শুভেচ্ছা জানান।
দিনব্যাপী আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সন্ধ্যায় সমাপ্তি ঘটে এবারের নববর্ষ উদযাপনের। পুরো আয়োজন ঘিরে মৌতলায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
কালিগঞ্জ ব্যুরো, শেখ শরিফুল ইসলাম 


















