Dhaka ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রতিহিংসার রাজনীতি ও ‘ডিভাইড অ্যান্ড রুল’ পরিহারের আহ্বানকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক দেশবন্ধু জেফারসন ডেমোক্রেটিক ক্লাবে কংগ্রেসম‍্যন টম সুয়াজীর নির্বাচনী সভায় খোকন ও মানিক হাকিকুল ইসলাম সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন আয়োজিত চিত্র প্রদর্শনী ২০২৬। তেজগাঁও শিল্পাঞ্চলে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করলেন তরুণ সাংবাদিক এস. ইয়াছির আরাফাত চট্টগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাক্ষরতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের চতুর্থ দফা সম্পন্ন গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, শ্রী সুমন সরদার আটক চার বন্ধুর উদ্যোগে বদলে যেতে পারে যশোরের সবুজ বৈচিত্র্য, ‘BD Tree Man’ গড়ে তুলছে সবুজের স্বপ্ন কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোহছেনা খাতুনের ইন্তেকাল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভারতের অবৈধ পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • সময়: ০৮:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ২৯ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ভারতের অবৈধ পুশ-ইন কার্যক্রম এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে ডিমলা উপজেলার কলোনি বাজার এলাকায় ১১-দলীয় জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কোনো ধরনের বৈধ ও স্বীকৃত প্রক্রিয়া অনুসরণ না করে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্বশীল আচরণের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং অবৈধ পুশ-ইনের মতো ঘটনা দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য উদ্বেগজনক। এসব কার্যক্রম অবিলম্বে বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি রোকনুজ্জামান বকুল,পূর্ব ছাতনা ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন পাটোয়ারী, সেক্রেটারি আব্দুল আজিজ, ইব্রাহিম খলিল তোতা বায়তুল মাল, আব্দুল আলিম শিপন, হাফেজ আবু সাঈদ,মশিউর রহমান, জাহিদুল ইসলাম, এনসিপির নেতা শাহ আজিজ, শাকিল প্রধান,রাশেদুজ্জামান নেতৃবৃন্দ দেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে
Tag :
জনপ্রিয় নিউজ

প্রতিহিংসার রাজনীতি ও ‘ডিভাইড অ্যান্ড রুল’ পরিহারের আহ্বানকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক দেশবন্ধু

ভারতের অবৈধ পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সময়: ০৮:৩৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ভারতের অবৈধ পুশ-ইন কার্যক্রম এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে ডিমলা উপজেলার কলোনি বাজার এলাকায় ১১-দলীয় জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কোনো ধরনের বৈধ ও স্বীকৃত প্রক্রিয়া অনুসরণ না করে মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্বশীল আচরণের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং অবৈধ পুশ-ইনের মতো ঘটনা দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য উদ্বেগজনক। এসব কার্যক্রম অবিলম্বে বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি রোকনুজ্জামান বকুল,পূর্ব ছাতনা ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন পাটোয়ারী, সেক্রেটারি আব্দুল আজিজ, ইব্রাহিম খলিল তোতা বায়তুল মাল, আব্দুল আলিম শিপন, হাফেজ আবু সাঈদ,মশিউর রহমান, জাহিদুল ইসলাম, এনসিপির নেতা শাহ আজিজ, শাকিল প্রধান,রাশেদুজ্জামান নেতৃবৃন্দ দেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান