Dhaka ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক, গাঁজা ও ইয়াবাসহ জব্দ সংগীত শিল্পী তাহমিনারা রহমান লাইজু সমর্থন গোষ্ঠীর লালন সন্ধ্যা রবিবার,২৮ জুন বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে বালিয়াডাঙ্গীতে গাঁজাসহ পান দোকানদার আটক খুলনার কৈয়া বাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ ৩ জন আটক; মূল হোতাকে খুঁজছে পুলিশ

  • Reporter Name
  • সময়: ০৯:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৮ Time View

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বুধবার সন্ধ্যায় উপজেলার চারাগাঁও সীমান্তসংলগ্ন বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— জাহাঙ্গীর (গ্রাম: শংসাপার), মাসুক (গ্রাম: চারাগাঁও) ও জামির হোসেন (গ্রাম: চারাগাঁও)।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বুধবার সন্ধ্যায় তারা বাঁশতলা এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করলে স্থানীয়দের সন্দেহ হলে জনতা তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

এলাকাবাসীর অভিযোগ, এ মাদক সিন্ডিকেটের নেপথ্যে লালঘাট গ্রামের সরফত আলী জড়িত থাকতে পারেন বলে তারা সন্দেহ করছেন। স্থানীয়দের দাবি, তিনি সীমান্ত এলাকা ও তাহিরপুরের বিভিন্ন স্থানে ইয়াবার বড় চালান সরবরাহের সঙ্গে যুক্ত। তবে অভিযোগটি এখনো প্রমাণিত নয় এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

তাহিরপুর থানা পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পলাতক সরফত আলীসহ এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক
Tag :
জনপ্রিয় নিউজ

চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন।

চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ ৩ জন আটক; মূল হোতাকে খুঁজছে পুলিশ

সময়: ০৯:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বুধবার সন্ধ্যায় উপজেলার চারাগাঁও সীমান্তসংলগ্ন বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন— জাহাঙ্গীর (গ্রাম: শংসাপার), মাসুক (গ্রাম: চারাগাঁও) ও জামির হোসেন (গ্রাম: চারাগাঁও)।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বুধবার সন্ধ্যায় তারা বাঁশতলা এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করলে স্থানীয়দের সন্দেহ হলে জনতা তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

এলাকাবাসীর অভিযোগ, এ মাদক সিন্ডিকেটের নেপথ্যে লালঘাট গ্রামের সরফত আলী জড়িত থাকতে পারেন বলে তারা সন্দেহ করছেন। স্থানীয়দের দাবি, তিনি সীমান্ত এলাকা ও তাহিরপুরের বিভিন্ন স্থানে ইয়াবার বড় চালান সরবরাহের সঙ্গে যুক্ত। তবে অভিযোগটি এখনো প্রমাণিত নয় এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

তাহিরপুর থানা পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পলাতক সরফত আলীসহ এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা