
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
সংগীত শিল্পী তাহমিনারা রহমান লাইজু সমর্থন গোষ্ঠী আয়োজিত নিউইয়র্কে রবিবার,২৮ জুন ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় ৩৭-১১ ৫৭ ষ্টীট,উডসাউড-এর কুইন্স প্যালেসে এক লালন সন্ধ্যা ।গাইবেন আত্মশুদ্ধির দর্শন লালন সাঁইজীর গান।
এতে মূল সংগীত পরিবেশন করবেন প্রবাসের সবার সুপরিচিত সংগীত শিল্পী,লালন সংগীত যার দর্শন সংগীত শিল্পী তাহামিনারা রহমান লাইজু ।অন্যান্য শিল্পীদের মাঝে বিভিন্ন পর্বে অংশগ্রহণ করবেন তপন মোদাক,মোর্শেদ খান অপু,রিপন মিয়া.গোপন সাহা,মাইক প্যারিস,নাসের খান ও সাইমা খান শুীমা প্রমুখ ।সার্বিক তত্ত্বাবধানে স্বপন দত্ত ।নিউইয়র্ক এ অনুষ্ঠিত বিশেষ লালন সংগীতের এ অনুষ্ঠানে সকলকে আয়োজকদের পক্ষ থেকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে ।অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে ।
Reporter Name 




























