Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডিমলায় দুর্নীতির অভিযোগে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন গ্রেফতার জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এলাকাবাসীর একমাত্র ভরসা, দুর্ভোগ চরমে ‎ ডিমলায় কৃষকদের মাঝে অসময়ে ধানের বীজ বিতরণ খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, আহতরা খুমেক হাসপাতালে মৃধা ফারুকুলের জনপ্রিয়তা ক্ষুণ্নের অভিযোগে সরব স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সংঘর্ষ, বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ১০:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৪ Time View

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
টেকনাফ, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া উপজেলায় যৌথবাহিনীর একটি চেকপোস্টে অভিযান চালিয়ে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই পরিবারের চার সহোদর ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে উপজেলার একটি যৌথবাহিনীর চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় তাদের আটক করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চার ভাই-বোন একটি সিএনজি অটোরিকশাযোগে একসঙ্গে যাতায়াত করছিলেন। চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। একপর্যায়ে তাদের দেহ ও বহনকৃত সামগ্রী থেকে মোট ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বান্দরবান জেলার আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াস (২৪), তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সাকিলা আক্তার লাখি (১৯)। তারা সবাই একই পরিবারের সদস্য ও সহোদর ভাই-বোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক পরিবহন ও সংগ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও মাদক ব্যবসা প্রতিরোধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে যুবক গুলিবিদ্ধ
Tag :
জনপ্রিয় নিউজ

ডিমলায় দুর্নীতির অভিযোগে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন গ্রেফতার

সময়: ১০:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
টেকনাফ, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া উপজেলায় যৌথবাহিনীর একটি চেকপোস্টে অভিযান চালিয়ে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই পরিবারের চার সহোদর ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে উপজেলার একটি যৌথবাহিনীর চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় তাদের আটক করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চার ভাই-বোন একটি সিএনজি অটোরিকশাযোগে একসঙ্গে যাতায়াত করছিলেন। চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। একপর্যায়ে তাদের দেহ ও বহনকৃত সামগ্রী থেকে মোট ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বান্দরবান জেলার আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াস (২৪), তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সাকিলা আক্তার লাখি (১৯)। তারা সবাই একই পরিবারের সদস্য ও সহোদর ভাই-বোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক পরিবহন ও সংগ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও মাদক ব্যবসা প্রতিরোধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার